Logo
Logo
×

Advertisement

বিনোদন

ওরা করোনার চেয়েও ভয়ঙ্কর: আসিফ আকবর

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০৭:৪৭ এএম

ওরা করোনার চেয়েও ভয়ঙ্কর: আসিফ আকবর

বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। ছবি: সংগৃহীত

Advertisement

এক গীতিকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। তাকে করোনা ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন জনপ্রিয় এই শিল্পী। মামলার স্বার্থে ওই গীতিকারের নাম আপাতত প্রকাশ করতে রাজি নন আসিফ। ওই গীতিকার প্রয়াত সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর সঙ্গেও প্রতারণা করেছেন বলে অভিযোগ তার।

৯ মার্চ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে এই অভিযোগ করেন আসিফ। ওই স্ট্যাটাসে করোনা ভাইরাস ও ঢাকার পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জনপ্রিয় এই শিল্পী। সেই স্ট্যাটাসের চুম্বক অংশ যুগান্তর পাঠকদের জন্য তুলে ধরা হল-

আসিফ লিখেছেন– ‘কাজ তো থেমে নেই। হালকা অসুস্থ শরীরটা নিয়ে গেলাম কপিরাইট অফিসে। এখন নতুন গান করার চেয়ে পুরনো গান নিয়েই যুদ্ধ চলছে বেশি। এক আশ্রিত বেইমান গীতিকারের কারণে যেতে হলো আজ। গিয়ে দেখি অসভ্যটা অঙ্গীকারনামায় মিথ্যার আশ্রয় নিয়ে তার লেখা গানের কপিরাইট চেয়েছে। ব্যাপারটা ধরে ফেলেছি, খুব দ্রুত বিস্তারিত ঘটনা জাতির সামনে চলে আসবে। আপাতত মামলার স্বার্থে ডিসক্লোজ করছি না, চোরটা মরহুম আইয়ুব বাচ্চু ভাইকেও ছাড়েনি। এই দল যতই শক্তিশালী হোক না কেন, তাদের মোনাফেকি ধরা পড়বেই। শাস্তিও পেতে হবে। এই গীতিকারেরও করোনা হবে না। কারণ এরা ইন্ডান্ট্রি ও সমাজের পচা গনোরিয়া রোগী। আস্তিনের সাপগুলো সমাজের বিভিন্ন সেক্টরে ছড়িয়ে পড়েছে তেলবাজির মাধ্যমে। ওরা করোনার চেয়েও ভয়ঙ্কর। সুতরাং আসুন করোনা জুজু থেকে বের হয়ে রাস্তাঘাটে সাবধানে চলি। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি, যেখানে-সেখানে থুতু না ফেলি...।’

Advertisement

করোনাভাইরাস আসিফ কণ্ঠশিল্পী

Advertisement

আরও পড়ুন

তিশার শাড়িকাণ্ড মামলায় নতুন মোড়, তদন্তে সিআইডি

তিশার শাড়িকাণ্ড মামলায় নতুন মোড়, তদন্তে সিআইডি

পরীমনির জন্মদিনে স্নেহের আলিঙ্গন ওমর সানীর

পরীমনির জন্মদিনে স্নেহের আলিঙ্গন ওমর সানীর

ওরাই আমার পরিবারকে নোংরা ভাষায় আক্রমণ করেন: কৃতি শ্যানন

ওরাই আমার পরিবারকে নোংরা ভাষায় আক্রমণ করেন: কৃতি শ্যানন

‘মনে হতো মৃত্যুকে দেখছি’, মঞ্চে কেন এত ভয় পেতেন এ আর রহমান

‘মনে হতো মৃত্যুকে দেখছি’, মঞ্চে কেন এত ভয় পেতেন এ আর রহমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম