Logo
Logo
×

Advertisement

বিনোদন

মুক্তি পেল স্বাধীনের ‘জীবন তরী’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২০, ০৯:৪২ পিএম

মুক্তি পেল স্বাধীনের ‘জীবন তরী’

Advertisement

এমআর বেস্ট মিডিয়া ইউটিউব চ্যানেলে সম্প্রতি মুক্তি পেয়েছে তরুণ নির্মাতা জী স্বাধীনের রোমান্টিক গল্পের মিউজিক্যাল ফিল্ম ‘জীবন তরী’। রিপন মাহমুদের কথায়, রেজা মাহমুদের সুর ও সঙ্গীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন হাবীব খান। মডেল হয়েছেন জামশেদ শামীম ও ইসরাত বৃষ্টি।

গানটি নিয়ে আশাবদী নির্মাতা জী স্বাধীন বলেন, ‘খুব যত্ন নিয়ে মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছি। গানের কথাগুলোও বেশ সুন্দর। পূবাইলের বেশ কয়েকটি মনোরম লোকেশনে গানের ভিডিও ধারণ করেছি। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’

২০১৬ সালে মিউজিক্যাল ফিল্ম পোষা পাখি দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে জী স্বাধীনের। এরপর ফজলুর রহমান বাবুর বৃদ্ধাশ্রম, বেলাল খানের প্রাণ পাখি, কাজী শুভর কেমনে ভুলিবো, পৃথিবীর যত সুখ, ইমন খানের মনের মরণ, জীবন সাথী, মরলে আমার জ্বালা কমে যেত এবং কামরুজ্জামান রাব্বির বালিকা মিউজিক্যাল ফিল্মের পাশাপাশি বেশ কয়েকটি নাটকও পরিচালনা করেছেন তিনি।
 

Advertisement

জীবন তরী

Advertisement

আরও পড়ুন

এবার সেলিব্রেটিদের নিয়ে ‘হ্যালো সুপারস্টারস’

এবার সেলিব্রেটিদের নিয়ে ‘হ্যালো সুপারস্টারস’

শুটিং ফাঁসানোর অভিযোগ লুইপার বিরুদ্ধে

শুটিং ফাঁসানোর অভিযোগ লুইপার বিরুদ্ধে

৩২ বছরের ছোট প্রেমিকাকে গোপনে বিয়ে করলেন ক্যারি

৩২ বছরের ছোট প্রেমিকাকে গোপনে বিয়ে করলেন ক্যারি

কপাল খুলে না দীঘির

কপাল খুলে না দীঘির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম