Logo
Logo
×

Advertisement

বিনোদন

শুটিং ফাঁসানোর অভিযোগ লুইপার বিরুদ্ধে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পিএম

শুটিং ফাঁসানোর অভিযোগ লুইপার বিরুদ্ধে

জিনিয়া জাফরিন লুইপা। ফাইল ছবি

Advertisement

বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি আয়োজিত শিশু-কিশোরদের একটি অন্যতম প্রধান মিউজিক্যাল রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। আর এই ‘আগামীর কণ্ঠস্বর’ স্লোগান নিয়ে এবারের প্রতিযোগিতার মূল লক্ষ্য— দেশের প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে থাকা প্রতিভাবান খুদে গানশিল্পীদের খুঁজে বের করা এবং তাদের সুরকে বিশ্বদরবারে ছড়িয়ে দেওয়া। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। 

‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি কর্তৃপক্ষ। 

তাদের অভিযোগ, আগে কিছু না জানিয়ে অনুষ্ঠানের মাঝপথে সরে দাঁড়িয়েছেন লুইপা। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় লুইপার সঙ্গে। কিন্তু ব্যস্ততা দেখিয়ে তিনি কথা বলতে রাজি হননি। খুদেবার্তা পাঠালেও মেলেনি কোনো উত্তর।

আরটিভি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি লিটল স্টার রিয়েলিটি শোর দ্বিতীয় সিজনের প্রোমো শুট, পোস্টার শুট এবং প্রাথমিক বাছাই প্রক্রিয়া— সব কাজেই স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকেছেন লুইপা। অন্যান্য প্রচারকাজেও অংশ নিয়েছেন তিনি। রিয়েলিটি শোর সব পরিকল্পনা, শিডিউল, অ্যাডভান্স গ্রহণ এবং নিয়মকানুন জেনেই তিনি কাজ শুরু করেছেন। 

আরও পড়ুন
কপাল খুলে না দীঘির

রোববার (২৭ সেপ্টেম্বর) স্টুডিও অডিশন রাউন্ডের শুটিংয়ে অংশ নেন লুইপা। শুটিং শেষে হুট করে তিনি বলেন, আমি আমেরিকার ভিসা পেয়ে গেছি, আগামীকালই আমেরিকা চলে যাব। ফলে লিটল স্টার সিজন ২-এ আর থাকতে পারছি না।

এরপর সব আয়োজন স্থবির হয়ে পড়ে এবং শুটিং বন্ধ হয়ে যায়। আরটিভি জানায়, লুইপাকে শোর মাঝপথ থেকে সরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়। জানানো হয় এভাবে হঠাৎ মাঝপথে শো ছেড়ে চলে গেলে শিশুরা, তাদের অভিভাবক এবং আয়োজক প্রতিষ্ঠান চরম আর্থিক ও নানামুখী ক্ষতির মুখে পড়বে। শুধু তা-ই নয়, স্পনসর প্রতিষ্ঠানও বিশাল আকারে ক্ষতির মুখে পড়বে। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। একজন শিল্পী যুক্তরাষ্ট্রের ভিসা পেলেই চলমান একটি শোর মাঝপথে সরে গিয়ে ফাঁসিয়ে দিতে পারেন না— এটি কোনোভাবেই কাম্য হতে পারে না। এটি দায়িত্বহীনতা এবং অন্যায় বলে জানিয়েছে আরটিভি। 

এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে আরটিভি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার সেলিব্রেটিদের নিয়ে ‘হ্যালো সুপারস্টারস’

এবার সেলিব্রেটিদের নিয়ে ‘হ্যালো সুপারস্টারস’

৩২ বছরের ছোট প্রেমিকাকে গোপনে বিয়ে করলেন ক্যারি

৩২ বছরের ছোট প্রেমিকাকে গোপনে বিয়ে করলেন ক্যারি

কপাল খুলে না দীঘির

কপাল খুলে না দীঘির

যেভাবে বদলে গেছে গানের বাজার

যেভাবে বদলে গেছে গানের বাজার

নতুন ধারাবাহিকে সামিরা খান মাহি

নতুন ধারাবাহিকে সামিরা খান মাহি

দুই নাটকের কাজ শেষ করলেন নীহা

দুই নাটকের কাজ শেষ করলেন নীহা

আরও পড়ুন

এবার সেলিব্রেটিদের নিয়ে ‘হ্যালো সুপারস্টারস’

এবার সেলিব্রেটিদের নিয়ে ‘হ্যালো সুপারস্টারস’

শুটিং ফাঁসানোর অভিযোগ লুইপার বিরুদ্ধে

শুটিং ফাঁসানোর অভিযোগ লুইপার বিরুদ্ধে

৩২ বছরের ছোট প্রেমিকাকে গোপনে বিয়ে করলেন ক্যারি

৩২ বছরের ছোট প্রেমিকাকে গোপনে বিয়ে করলেন ক্যারি

কপাল খুলে না দীঘির

কপাল খুলে না দীঘির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম