Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বাবা হলেন ‘জোকার’ জোয়াকিন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৬ পিএম

বাবা হলেন ‘জোকার’ জোয়াকিন

Advertisement

বাবা হয়েছেন অস্কারজয়ী অভিনেতা জোয়াকিন ফিনিক্স।  

রুনি মারা ও জোয়াকিনের কোল আলো করে এসেছে ফুটফুটে এক ছেলেশিশু। ইতিমধ্যে নামও রাখা হয়েছে নতুন অতিথির। 
 
ছেলের নাম নিজের প্রয়াত ভাইয়ের নামে রেখেছেন জোয়াকিন।  জোয়াকিনের ভাই ছিলেন অভিনেতা রিভার ফিনিক্স। অতিরিক্ত মাদক সেবনের কারণে ১৯৭৩ সালে মাত্র ২৩ বছর বয়সে মৃত্যু হয় রিভারের। 

জোয়াকিনের বাবা হওয়ার সুখবরটি আমেরিকার একটি ম্যাগাজিনকে নিশ্চিত করেছেন হলিউডের পরিচালক ভিক্টর কোসাকোভস্কি। 

গত ছয় মাস আগে একটি সূত্রের বরাত দিয়ে পেজ সিক্স জানিয়েছিল, কোভিড-১৯ মহামারীর সময়ে লস অ্যাঞ্জেলেসের বাড়িতে কোয়ারেন্টিনে একসঙ্গে ছিলেন জোয়াকিন-রুনি জুটি। সেই সময় রুনিকে ঢিলেঢালা পোশাকে দেখা গেলে খবর চাউর হয়– মা হতে চলেছেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী।

সেই সময় জোয়াকিন ফিনিক্স এ বিষয়ে কোনো জবাব দেননি।

তবে পরিচালক ভিক্টর কোসাকোভস্কি সম্প্রতি প্রকাশ করেছিলেন, ২০২০ জুরিখ ফিল্ম ফেস্টিভ্যালে একটি সুন্দর পুত্রকে পরিচয় করিয়ে দেবেন জোয়াকিন। অবশেষে সেটিই সত্যি হলো।

এদিকে বাবা হওয়ার খবর প্রকাশ্যে এলেই শুভেচ্ছায় ভাসছেন জোয়াকিন ফিনিক্স।

প্রসঙ্গত ২০১৩ সালে মুক্তি পাওয়া সায়েন্সফিকশন রোমান্টিক ড্রামা ঘরানার ‘হার’ সিনেমার সেটে জোয়াকিন ও রুনি মারার প্রথম দেখা। তবে তাদের প্রেম শুরু হয় ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ম্যারি ম্যাগডালিন’ সিনেমার সেটে। এর পর তারা একসঙ্গে বসবাস শুরু করেন। ২০১৯ সালের জুলাইয়ে তাদের বাগদান হয়।

সম্প্রতি স্ত্রী রুনি মারার সঙ্গে জুটি বেঁধে একটি তথ্যচিত্রে কাজ করতে যাচ্ছেন জোয়াকিন। এর নাম ‘দ্য অ্যান্ড অব মেডিসিন’। সিনেমাটিতে জুনোটিক রোগকে বিষয়বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে।

তথ্যসূত্র: দ্য ব্রিটিশ জার্নাল
 

Advertisement

জোয়াকিন ফিনিক্স রুমি বাবা জোকার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম