Logo
Logo
×

Advertisement

বিনোদন

বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের

ফাইল ছবি

Advertisement

বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর মুম্বাইয়ের তারকাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। বড় জমায়েত, ভিড়ভাট্টা রয়েছে— এমন জায়গা এবং প্রকাশ্যে ভক্ত-অনুরাগীদের সঙ্গে মেলামেশা এড়িয়ে চলতে বলা হয়েছে বলেও সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ খবর প্রকাশের পরেই বিষয়টি নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। 

যদিও মুম্বাই পুলিশের যুগ্ম কমিশনার মনোজ শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারকাদের জন্য নতুন করে এমন কোনো নিরাপত্তা নির্দেশিকা জারি করা হয়নি। তিনি বলেন, এ খবরের দাবি সঠিক নয় এবং তথ্য যাচাই করে প্রকাশ করা উচিত। ফলে পুলিশের তরফে আনুষ্ঠানিক নির্দেশিকা জারির বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। 

তদন্তকারীরা খতিয়ে দেখছেন, টাইগারের হামলার নেপথ্যে এমন কোনো অপরাধচক্রের যোগ রয়েছে কিনা, যাদের বিরুদ্ধে অতীতেও বলিউডের একাধিক ব্যক্তিত্বকে নিশানা করার অভিযোগ উঠেছে। 

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তদন্তে উঠে এসেছে কয়েকজন তারকার বাড়ির আশপাশে আগাম নজরদারি চালানোর বিষয়টিও। অমিতাভ বচ্চন, সালমান খান, আমির খানসহ অক্ষয় কুমারের মতো তারকাদের নামও এ প্রসঙ্গে আলোচনায় এসেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেন বিয়ে করেননি সাইফের বোন সাবা?

কেন বিয়ে করেননি সাইফের বোন সাবা?

জেমস বন্ডের ভূমিকায় হৃতিক রোশান

জেমস বন্ডের ভূমিকায় হৃতিক রোশান

সবাইকে জেলে ঢোকানো উচিত, কেন বললেন উরফি জাভেদ

সবাইকে জেলে ঢোকানো উচিত, কেন বললেন উরফি জাভেদ

নীতুর বিরুদ্ধে রণবীরের কাছে নালিশ রাহার

নীতুর বিরুদ্ধে রণবীরের কাছে নালিশ রাহার

বলিউডের আরেক অভিনেতাকে বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

বলিউডের আরেক অভিনেতাকে বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

ক্ষোভ উগরে দিলেন আদনান সামি, কারণ কী?

ক্ষোভ উগরে দিলেন আদনান সামি, কারণ কী?

আরও পড়ুন

বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের

বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের

ছবি প্রকাশ্যে আসতেই সামান্থাকে শুভেচ্ছায় ভাসালেন ভক্ত-অনুরাগীরা

ছবি প্রকাশ্যে আসতেই সামান্থাকে শুভেচ্ছায় ভাসালেন ভক্ত-অনুরাগীরা

কেন বিয়ে করেননি সাইফের বোন সাবা?

কেন বিয়ে করেননি সাইফের বোন সাবা?

সাই পল্লবীর অভিনয় নিয়ে ‘ব্যঙ্গ’

সাই পল্লবীর অভিনয় নিয়ে ‘ব্যঙ্গ’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম