Logo
Logo
×

Advertisement

বিনোদন

জেমস বন্ডের ভূমিকায় হৃতিক রোশান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম

জেমস বন্ডের ভূমিকায় হৃতিক রোশান

ফাইল ছবি

Advertisement

অনুষ্ঠানে কালো রঙের বিশেষভাবে তৈরি স্যুটে নজর কেড়েছিলেন বলিউড অভিনেতা হৃতিক রোশান। তবে কি এবার জেমস বন্ডের ভূমিকায় দেখা যেতে পারে বলিউডের কোনো তারকাকে? সেই সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলিপাড়ায়। আর সেই আলোচনার কেন্দ্রে রয়েছেন হৃতিক রোশান।

পর্দায় তার ব্যক্তিত্ব, স্টাইল ও অ্যাকশন দৃশ্যে সাবলীলতা— সব মিলিয়ে তাকে পরবর্তী জেমস বন্ড হিসেবে দেখতে চাইছেন সামাজিক মাধ্যমের নেটিজেনসহ ভক্ত-অনুরাগীরা। যদিও এ মুহূর্তে জেমস বন্ডের চরিত্রে হৃতিক রোশানের অভিনয় করার কোনো খবর নেই। তবু তাকে নিয়ে জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে। 

সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে আয়োজিত ২০২৬ সালের ফিল্ম গালাতে হাজির হয়েছিলেন হৃতিক রোশান। সেখানে হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান ও ‘ডিউন’ সিনেমার পরিচালক ডেনিস ভিলনভের সঙ্গে দেখা যায় বলি অভিনেতাকে। অনুষ্ঠানে কালো রঙের বিশেষভাবে তৈরি স্যুটে নজর কেড়েছিলেন তিনি। তার সেই ছবি সামাজিক মাধ্যমে  নেটিজনেদের মাঝে ছড়িয়ে পড়তেই তার ভক্ত-অনুরাগীদের একাংশের মনে প্রশ্ন— পরবর্তী জেমস বন্ড হিসেবে হৃতিক রোশানকে ভাবা যায় না কেন?

এবার সেই জল্পনার পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র। পরবর্তী জেমস বন্ড সিনেমাটি পরিচালনা করার কথা ডেনিস ভিলনভের। ফলে তার সঙ্গে হৃতিক রোশানের একই অনুষ্ঠানে উপস্থিতি এবং একসঙ্গে ছবি তোলার মুহূর্তকে ঘিরে ভক্ত-অনুরাগীদের কল্পনা আরও ডানা মেলেছে। 

যদিও তাদের মধ্যে জেমস বন্ডের চরিত্র নিয়ে কোনো আলোচনা হয়েছে, এমন তথ্য নেই। তবু সামাজিক মাধ্যমে নেটিজেনদের কেউ কেউ সরাসরি হৃতিক রোশানের জন্য বন্ডের অডিশনের দাবি তুলেছেন। আবার কেউ কেউ মনে করছেন, ভিলনভের পরিচালনায় হৃতিককে ০০৭-এর ভূমিকায় দেখলে দারুণ জমবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের

বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের

কেন বিয়ে করেননি সাইফের বোন সাবা?

কেন বিয়ে করেননি সাইফের বোন সাবা?

অন্দরমহলের তথ্য ফাঁস করলেন কিয়ারা

অন্দরমহলের তথ্য ফাঁস করলেন কিয়ারা

পালিয়ে দিতির বাসায় বিয়ে করেছিলেন বাপ্পারাজ, শেষে যা ঘটেছিল

পালিয়ে দিতির বাসায় বিয়ে করেছিলেন বাপ্পারাজ, শেষে যা ঘটেছিল

এক মঞ্চে তিন কিংবদন্তি, টরন্টো মাতাতে প্রস্তুত বন্যা-শিবলী ও নিপা

এক মঞ্চে তিন কিংবদন্তি, টরন্টো মাতাতে প্রস্তুত বন্যা-শিবলী ও নিপা

সুখবর দিলেন লুবাবা

সুখবর দিলেন লুবাবা

আরও পড়ুন

বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের

বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের

ছবি প্রকাশ্যে আসতেই সামান্থাকে শুভেচ্ছায় ভাসালেন ভক্ত-অনুরাগীরা

ছবি প্রকাশ্যে আসতেই সামান্থাকে শুভেচ্ছায় ভাসালেন ভক্ত-অনুরাগীরা

কেন বিয়ে করেননি সাইফের বোন সাবা?

কেন বিয়ে করেননি সাইফের বোন সাবা?

সাই পল্লবীর অভিনয় নিয়ে ‘ব্যঙ্গ’

সাই পল্লবীর অভিনয় নিয়ে ‘ব্যঙ্গ’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম