Logo
Logo
×

Advertisement

বিনোদন

অন্দরমহলের তথ্য ফাঁস করলেন কিয়ারা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

অন্দরমহলের তথ্য ফাঁস করলেন কিয়ারা

ফাইল ছবি

Advertisement

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি বর্তমানে দ্বিতীয় সন্তানের মা হওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন। এর আগে  অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির দম্পতি প্রথম সন্তানের বাবা- মা হন। 

এ তারকা দম্পতিকে  নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনসহ তাদের ভক্ত-অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। এবার জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ’-এর নতুন পর্বে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেছেন সঞ্চালক করণ জোহর। 

একপর্যায়ে দম্পতির ‘ডেট নাইট’ ও বেডরুমের গল্পও উঠে আসে তাদের আড্ডায়। সম্প্রতি প্রকাশিত হয়েছে অনুষ্ঠানটির নতুন পর্বের প্রোমো। সেখানে সিদ্ধার্থ-কিয়ারা দম্পতির বিয়ের স্মৃতি থেকে শুরু করে দাম্পত্যের নানা বিষয় নিয়ে কথা বলতে দেখা যায়।

অনুষ্ঠানে তাদের বিয়ের একটি মজার ঘটনাও সামনে আসে। জয়সলমীরে বিয়ের অনুষ্ঠানে করণের সঙ্গে নাচতে মঞ্চে উঠেছিলেন শহীদ কাপুর। কিন্তু নাচ শেষ হওয়ার পর করণই একপ্রকার ধাক্কা দিয়ে তাকে মঞ্চ থেকে নামিয়ে দেন। সেই স্মৃতিও আড্ডায় তুলে ধরেন অভিনেত্রী কিয়ারা আদভানি।

করণের প্রশ্নে অভিনেত্রীর মজার জবাব ইতোমধ্যে নজর কেড়েছে দর্শকদের। অনুষ্ঠানে তারকা আড্ডায় সঞ্চালক করণ জোহর সিনেমায় অভিনীত চরিত্রের প্রভাব কি বাস্তবজীবনে কিংবা বেডরুমেও প্রবেশ করে কিনা জানতে চাইলে সিদ্ধার্থ বলেন, ‘আমরা কাজকে কখনো বাড়ির ভেতরে টেনে নিয়ে আসি না। আর বেডরুমে তো একেবারেই নয়।’

অন্যদিকে এ তারকা দম্পতির ‘ডেট নাইট’ নিয়ে প্রশ্ন করেন করণ জোহর। তিনি জানতে চান নৈশভোজের পরই তাদের একান্ত সময় শেষ হয়ে যায়, নাকি গল্প আরও এগোতে থাকে? এমন প্রশ্নের উত্তরে বেবি বাম্পে আলতো করে হাত রেখে কিয়ারা আদভানি বলেন, ‘যথেষ্ট হয়েছে! আর নয়।’ তার এ জবাবে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মাঝে হাসির রোল পড়ে যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জেমস বন্ডের ভূমিকায় হৃতিক রোশান

জেমস বন্ডের ভূমিকায় হৃতিক রোশান

পালিয়ে দিতির বাসায় বিয়ে করেছিলেন বাপ্পারাজ, শেষে যা ঘটেছিল

পালিয়ে দিতির বাসায় বিয়ে করেছিলেন বাপ্পারাজ, শেষে যা ঘটেছিল

এক মঞ্চে তিন কিংবদন্তি, টরন্টো মাতাতে প্রস্তুত বন্যা-শিবলী ও নিপা

এক মঞ্চে তিন কিংবদন্তি, টরন্টো মাতাতে প্রস্তুত বন্যা-শিবলী ও নিপা

সুখবর দিলেন লুবাবা

সুখবর দিলেন লুবাবা

প্রবাসীদের জীবনের গল্প নাটকে উপেক্ষিত

প্রবাসীদের জীবনের গল্প নাটকে উপেক্ষিত

অভিনয়ই নেশা নাজিফা তুষির

অভিনয়ই নেশা নাজিফা তুষির

আরও পড়ুন

বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের

বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের

ছবি প্রকাশ্যে আসতেই সামান্থাকে শুভেচ্ছায় ভাসালেন ভক্ত-অনুরাগীরা

ছবি প্রকাশ্যে আসতেই সামান্থাকে শুভেচ্ছায় ভাসালেন ভক্ত-অনুরাগীরা

কেন বিয়ে করেননি সাইফের বোন সাবা?

কেন বিয়ে করেননি সাইফের বোন সাবা?

সাই পল্লবীর অভিনয় নিয়ে ‘ব্যঙ্গ’

সাই পল্লবীর অভিনয় নিয়ে ‘ব্যঙ্গ’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম