Logo
Logo
×

Advertisement

বিনোদন

পালিয়ে দিতির বাসায় বিয়ে করেছিলেন বাপ্পারাজ, শেষে যা ঘটেছিল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম

পালিয়ে দিতির বাসায় বিয়ে করেছিলেন বাপ্পারাজ, শেষে যা ঘটেছিল

ফাইল ছবি

Advertisement

নায়করাজ রাজ্জাকের হাত ধরেই ঢালিউড অভিনেতা বাপ্পারাজের সিনেমায় অভিষেক হয়। তার অভিনীত প্রথম সিনেমা ছিল ‘চাপা ডাঙার বউ’। এরপর তাকে আর পেছন ফেরে তাকাতে হয়নি। দুর্বারগতিতে এগিয়ে চলেছেন  একের এক সিনেমায় অভিনয় করে। এরপর তিনি ‘ঢাকা ৮৬’, ‘জ্বীনের বাদশা’, ‘প্রতিশ্রুতি’, ‘প্রেমের সমাধি’, ‘প্রেমের নাম বেদনা’, ‘ভুলো না আমায়’, ‘বাবা কেন চাকর’, ‘পাগলীর প্রেম’, ‘সন্তান যখন শত্রু’ ও ‘মা যখন বিচারক’ সিনেমায় অভিনয় করে আলোচিত হন। 

এ ছিল বাপ্পারাজের নিজ যোগ্যতায় এগিয়ে যাওয়া। নায়করাজ রাজ্জাকের ছেলে হিসেবে নয়, নিজের অভিনয়গুণে নিজেকে ঢালিউডে প্রতিষ্ঠিত করেন তিনি। তবে তার প্রেম ও বিয়ে ছিল যেন ঠিক কোনো সিনেমার গল্পের মতোই। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমন কথাই বলেন  বাপ্পারাজ। 

ভালোবাসার মানুষটিকে নিজের করে চেয়েছিলেন এ অভিনেতা। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল তার পরিবার। তবু ভালোবাসার কাছে হার মানতে চাননি বাপ্পারাজ। একটা সময় ভালোবাসার মানুষকে নিয়ে পালিয়ে যান তিনি। এরপর দুজন আশ্রয় নেন প্রয়াত সোহেল চৌধুরী ও অভিনেত্রী দিতির বাসায়। এমন কথাই জানালেন 'চাচা হেনা কোথায়'খ্যাত ব্যর্থপ্রেমিক অভিনেতা বাপ্পারাজ।

এ অভিনেতা বলেন, সোহেল ও দিতির বাসায় কাজী ডেকে এনে বিয়ে করি। তবে সেই সময় সোহেল বাসায় ছিল না। এরপর দুপুরে খাওয়া-দাওয়া করে আমরা রেস্ট নিচ্ছিলাম। এমন সময় আব্বা লোক পাঠিয়ে আমাদের ধরে নিলেন। তারপর বাসায় দুই পক্ষের নানা কথা। অবশেষে একটা সময় সব ঠিক হয়।

উল্লেখ্য, নায়করাজ রাজ্জাকের ছেলে বাপ্পারাজ বাবার পরিচয়ে পরিচিত নন। নিজের যোগ্যতা দিয়ে তিনি ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত। বর্তমানে এ অভিনেতা দুই সন্তানের বাবা। তার দুই মেয়েই বিবাহিত। তাই কারও সিনেমায় অভিনয়ে আসার সুযোগ নেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অন্দরমহলের তথ্য ফাঁস করলেন কিয়ারা

অন্দরমহলের তথ্য ফাঁস করলেন কিয়ারা

জেমস বন্ডের ভূমিকায় হৃতিক রোশান

জেমস বন্ডের ভূমিকায় হৃতিক রোশান

এক মঞ্চে তিন কিংবদন্তি, টরন্টো মাতাতে প্রস্তুত বন্যা-শিবলী ও নিপা

এক মঞ্চে তিন কিংবদন্তি, টরন্টো মাতাতে প্রস্তুত বন্যা-শিবলী ও নিপা

সুখবর দিলেন লুবাবা

সুখবর দিলেন লুবাবা

প্রবাসীদের জীবনের গল্প নাটকে উপেক্ষিত

প্রবাসীদের জীবনের গল্প নাটকে উপেক্ষিত

অভিনয়ই নেশা নাজিফা তুষির

অভিনয়ই নেশা নাজিফা তুষির

আরও পড়ুন

বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের

বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের

ছবি প্রকাশ্যে আসতেই সামান্থাকে শুভেচ্ছায় ভাসালেন ভক্ত-অনুরাগীরা

ছবি প্রকাশ্যে আসতেই সামান্থাকে শুভেচ্ছায় ভাসালেন ভক্ত-অনুরাগীরা

কেন বিয়ে করেননি সাইফের বোন সাবা?

কেন বিয়ে করেননি সাইফের বোন সাবা?

সাই পল্লবীর অভিনয় নিয়ে ‘ব্যঙ্গ’

সাই পল্লবীর অভিনয় নিয়ে ‘ব্যঙ্গ’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম