Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

অভিনয়ই নেশা নাজিফা তুষির

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অভিনয়ই নেশা নাজিফা তুষির

Advertisement

সিনেমায় একের পর এক দারুণ অভিনয়শৈলীতে নিজেকে আলাদাভাবে দর্শকদের সঙ্গে পরিচিত করিয়েছেন নাজিফা তুষি। তার অভিনীত সিনেমাগুলো বেশ প্রশংসিত হয়েছে। প্রত্যেকটি সিনেমায় চরিত্রের ভেতরে ঢুকে অন্য এক জীবনকে ছুঁয়ে দেখার টানই তাকে অভিনয়ে ধরে রেখেছে বলে জানিয়েছেন তুষি। ‘অনেকের অনেক নেশা থাকে, আমার নেশা অভিনয়’- নিজের কাজ নিয়ে এভাবেই বলেন এ অভিনেত্রী। সম্প্রতি অভিনয়ে আসার অনুপ্রেরণা, চরিত্র নিয়ে কাজের প্রক্রিয়া ও নতুন প্রজন্মের শিল্পীদের উদ্দেশে নিজের ভাবনা তুলে ধরেছেন তিনি।

তুষি বলেন, ‘আমার কাছে মনে হয় পৃথিবীতে এসে অনেকরকম স্বাদ ও অনুভূতি আমি একা মানুষ হয়ে বুঝতে পারি না। পাখির মতো উড়তে চাওয়া বা অন্য কিছু হতে চাওয়ার ইচ্ছা তো বাস্তবে পূরণ সম্ভব নয়, কিন্তু চরিত্রের মাধ্যমে ওই মনস্তত্ত্ব বা জীবনের কাছাকাছি যাওয়া যায়।’ তিনি বলেন, কল্পনার এই জগতে বাস করার অনুভূতিই তাকে অভিনয়ে টেনে এনেছে।

কোনো চরিত্রে প্রবেশ করতে হলে দীর্ঘ অনুসন্ধান চালাতে হয় বলে জানান এ অভিনেত্রী। প্রক্রিয়াটি জটিল হলেও সেটিই এখন তার নেশা। সহজাত মেধার চেয়ে পরিশ্রম ও সাধনায়ই তিনি বেশি বিশ্বাসী। তিনি মনে করেন, নিজের ষষ্ঠ ইন্দ্রিয়কে সজাগ রাখাই শিল্পচর্চার মূল চাবিকাঠি।

নতুন প্রজন্মের শিল্পীদের উদ্দেশে তিনি জানান, ‘জীবনে যেটা তোমাকে একঘেয়ে করবে না, তার জন্য তুমি লেগে থাকো।’ নতুনদের মধ্যে অস্থিরতা লক্ষ করছেন বলে ধৈর্য ধরে কাজে লেগে থাকার পরামর্শ দেন এ অভিনেত্রী। একইসঙ্গে জানার আগ্রহ বাড়াতেও নিয়মিত পড়াশোনা করার আহ্বান জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এক মঞ্চে তিন কিংবদন্তি, টরন্টো মাতাতে প্রস্তুত বন্যা-শিবলী ও নিপা

এক মঞ্চে তিন কিংবদন্তি, টরন্টো মাতাতে প্রস্তুত বন্যা-শিবলী ও নিপা

সুখবর দিলেন লুবাবা

সুখবর দিলেন লুবাবা

প্রবাসীদের জীবনের গল্প নাটকে উপেক্ষিত

প্রবাসীদের জীবনের গল্প নাটকে উপেক্ষিত

‘এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার’— আক্ষেপ শবনম ফারিয়ার

‘এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার’— আক্ষেপ শবনম ফারিয়ার

সবাইকে জেলে ঢোকানো উচিত, কেন বললেন উরফি জাভেদ

সবাইকে জেলে ঢোকানো উচিত, কেন বললেন উরফি জাভেদ

নীতুর বিরুদ্ধে রণবীরের কাছে নালিশ রাহার

নীতুর বিরুদ্ধে রণবীরের কাছে নালিশ রাহার

আরও পড়ুন

প্রবাসীদের জীবনের গল্প নাটকে উপেক্ষিত

প্রবাসীদের জীবনের গল্প নাটকে উপেক্ষিত

অভিনয়ই নেশা নাজিফা তুষির

অভিনয়ই নেশা নাজিফা তুষির

মায়ের মুখে হাসি ফোটাতে পলাশের ফেসবুক আইডি হ্যাক করলেন ভক্ত!

মায়ের মুখে হাসি ফোটাতে পলাশের ফেসবুক আইডি হ্যাক করলেন ভক্ত!

জোলির সম্পত্তির সাম্রাজ্য!

জোলির সম্পত্তির সাম্রাজ্য!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম