Logo
Logo
×

Advertisement

বিনোদন

সবাইকে জেলে ঢোকানো উচিত, কেন বললেন উরফি জাভেদ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম

সবাইকে জেলে ঢোকানো উচিত, কেন বললেন উরফি জাভেদ

ফাইল ছবি

Advertisement

দীপাবলির উৎসব শেষ হতে না হতেই দূষণের চাদরে ঢেকে পড়েছে দেশের একাধিক শহর। বিশেষ করে দিল্লির বাতাসের মান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। উৎসবের আনন্দে বাজি পোড়ানোর প্রভাব পড়েছে পরিবেশের ওপর। আর তা নিয়েই এবার সরব হলেন ইনফ্লুয়েন্সার ও রিয়্যালিটি শো তারকা অভিনেত্রী উরফি জাভেদ। তিনি মূলত তার ছকভাঙা, অদ্ভুত ও বৈচিত্র্যময় ফ্যাশন সেন্স বা ডিআইওয়াই পোশাকের কারণে নেটদুনিয়ায় প্রতিনিয়ত চর্চায় থাকেন।

বাজি পোড়ানো ব্যক্তিদের জেলে পাঠানোর দাবি জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন উরফি জাভেদ। সেই পোস্টে ক্ষোভ উগরে দিয়ে তিনি লিখেছেন— কয়েকজনের দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য বাকিদেরও দূষণের ভোগান্তি পোহাতে হচ্ছে। 

দিল্লির পাশাপাশি মুম্বাইয়ের বাতাসের মান নিয়েও উদ্বেগ বাড়ছে। দীপাবলির পর দুই শহরেই দূষণের মাত্রা বেড়েছে। দিল্লির একাধিক এলাকায় বাতাসের গুণমান গুরুতর পর্যায়ে পৌঁছেছে। উৎসবের আগে সবুজ বাজি পোড়ানোর জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হলেও রাতভর বাজি ফাটানোর অভিযোগ উঠেছে। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও নানা জায়গায় বাজি পোড়ানো হয়েছে।

শুধু উরফি নন, দীপাবলির পর বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী ভূমি পেডনেকরও। সামাজিক মাধ্যমে পোস্ট করে অভিনেত্রী লিখেছেন— দীপাবলি আলো, ভালোবাসা, পরিবার এবং নতুন শুরুর উৎসব। কিন্তু প্রতি বছর উৎসবের পর দূষিত বাতাস, বাজির বর্জ্য, শব্দদূষণ এবং আতঙ্কিত পশুপাখির সমস্যা সামনে আসে। 

তিনি বলেন, বাজি থেকে নির্গত ক্ষুদ্র কণা বাতাসের গুণমান আরও খারাপ করে তোলে। বিশেষ করে শিশু ও প্রবীণ, শ্বাসকষ্টের সমস্যায় ভোগা মানুষ এবং পশুপাখিদের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নীতুর বিরুদ্ধে রণবীরের কাছে নালিশ রাহার

নীতুর বিরুদ্ধে রণবীরের কাছে নালিশ রাহার

যুগ যুগ ধরে মিডল ফিঙ্গার যে ইঙ্গিত দিয়ে আসছে, পরীমনি কী বোঝাতে চেয়েছেন?

যুগ যুগ ধরে মিডল ফিঙ্গার যে ইঙ্গিত দিয়ে আসছে, পরীমনি কী বোঝাতে চেয়েছেন?

ভ্রমণপিপাসু প্রভা

ভ্রমণপিপাসু প্রভা

যে কারণে পারশাকে বিয়ে করে গোপন রেখেছিলেন আসাদ নূর

যে কারণে পারশাকে বিয়ে করে গোপন রেখেছিলেন আসাদ নূর

বলিউডের আরেক অভিনেতাকে বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

বলিউডের আরেক অভিনেতাকে বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

ক্ষোভ উগরে দিলেন আদনান সামি, কারণ কী?

ক্ষোভ উগরে দিলেন আদনান সামি, কারণ কী?

আরও পড়ুন

সবাইকে জেলে ঢোকানো উচিত, কেন বললেন উরফি জাভেদ

সবাইকে জেলে ঢোকানো উচিত, কেন বললেন উরফি জাভেদ

প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে মুখ খুললেন কারিনা

প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে মুখ খুললেন কারিনা

অবশেষে বাবাকে খুঁজে পেলেন মেঘলা

অবশেষে বাবাকে খুঁজে পেলেন মেঘলা

নীতুর বিরুদ্ধে রণবীরের কাছে নালিশ রাহার

নীতুর বিরুদ্ধে রণবীরের কাছে নালিশ রাহার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম