Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘আনন্দে আমার চোখ ভিজে গেছে’

Advertisement

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ০৩:৩২ এএম

‘আনন্দে আমার চোখ ভিজে গেছে’

Advertisement

তিন ভাইয়ের বিভিন্ন বিষয়ে মনোমালিন্য, ঝগড়া ও অন্যান্য বিষয় নিয়ে যে সংকট তৈরি হয়, তা নিয়েই এগিয়েছে ‘মায়ের ডাক’ নামের নাটকের কাহিনী। আকবর হায়দার মুন্নার গল্পে এ নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। ঈদে অসংখ্য নাটকের ভিড়ে দর্শক মহলে সাড়া ফেলেছে এটি।

এ নাটকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী দিলারা জামান। তিন ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন তাহসান খান, তৌসিফ মাহবুব ও জোভান। তাদের সঙ্গে ছিলেন জাকিয়া বারী মম, তাসনিয়া ফারিন এবং কেয়া পায়েল। আরেক চরিত্রে দেখা গেছে শাহেদ আলীকে।

এ নাটক প্রসঙ্গে বান্নাহ বলেন, মানুষের প্রত্যাশাতীত প্রশংসা পাচ্ছি। আনন্দে আমার চোখ ভিজে গেছে। অনেকে আমাকে জানাচ্ছেন, ভুল বোঝাবুঝির জন্য মাকে গিয়ে সরি বলছেন। বিশেষ করে প্রবাসীরা এ নাটক দেখে মায়ের কাছে যেতে চাইছেন।

বান্নাহ আরও বলেন, পরিবার নিয়ে সবাই নাটকটি দেখছেন। একে অন্যকে দেখতেও পরামর্শ দিচ্ছেন। নাটকটি নিয়ে মানুষের এই অস্বাভাবিক ভালোবাসা আমাকে আপ্লুত করছে। আশা করছি দর্শকের এই ভালোবাসা ভবিষ্যতেও থাকবে।

Advertisement

আনন্দ চোখ

Advertisement

আরও পড়ুন

যে কারণে নাটকে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান

যে কারণে নাটকে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান

শাড়িকাণ্ডে ফের আলোচনায় অভিনেত্রী তিশা, ফোনালাপ ফাঁস

শাড়িকাণ্ডে ফের আলোচনায় অভিনেত্রী তিশা, ফোনালাপ ফাঁস

ট্রুডোর সঙ্গে প্রেম, এবার মুখ খুললেন কেটি পেরি

ট্রুডোর সঙ্গে প্রেম, এবার মুখ খুললেন কেটি পেরি

‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’

‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম