Logo
Logo
×

Advertisement

বিনোদন

শয়নে স্বপনে আলহামদুলিল্লাহ বলতে থাকি: মাহিয়া মাহি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২১, ০১:৪৫ এএম

শয়নে স্বপনে আলহামদুলিল্লাহ বলতে থাকি: মাহিয়া মাহি

Advertisement

হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ থাকলেও অবসর সময় পার করছেন ঢাকাই ছবি দর্শকপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। কারণ লকডাউনের কারণে সব কাজই স্থগিত হয়ে আছে।

দাম্পত্য জীবনে বিচ্ছেদের ঘটনায় সম্প্রতি খবরের শিরোনামে এসেছিলেন এ নায়িকা। এরপর থেকে অনেকটাই চুপচাপ তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নানা রকম ছবি ও ভিডিও আপলোড করে ভক্ত-অনুরাগীদের কৌতূহল মেটান।

তবে গত ৮ আগস্ট তার একটি পোস্ট ভক্তদের বেশি মনে ধরেছে। কৌতূহল বেশ বাড়িয়ে তুলেছে। একইরকম তিনটি ছবি আপলোড করেছেন এ নায়িকা যেখানে দেখা গেছে, ফুলের পেছনে মাহির নিষ্পাপ চাহনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ বললে নাকি আল্লাহ তার বান্দার ওপর খুশি হয়ে রহমত আরও বাড়িয়ে দেন। সেই আশায় আমিও শয়নে স্বপনে জাগরণে শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকি।’

প্রসঙ্গত, সর্বশেষ মাহিয়া মাহিকে দেখা গেছে ‘মরীচিকা’ নামের ওয়েব সিরিজে। শিহাব শাহীন পরিচালিত সিরিজটিতে মাহি অভিনয় করেছেন সিয়াম আহমেদের বিপরীতে। আর বড় পর্দায় দেখা গেছে শাকিব খানের বিপরীতে ‘নবাব এলএলবি’ সিনেমায়।

Advertisement

মাহিয়া মাহি আলহামদুলিল্লাহ

Advertisement

আরও পড়ুন

ইমরানের ভারত ছাড়ার নোটিশে ক্ষিপ্ত আমির খানের সাবেক স্ত্রী

ইমরানের ভারত ছাড়ার নোটিশে ক্ষিপ্ত আমির খানের সাবেক স্ত্রী

দীপিকার ৮ ঘণ্টার শিফটের দাবি নিয়ে বিতর্কে মুখ খুললেন ইশিতা

দীপিকার ৮ ঘণ্টার শিফটের দাবি নিয়ে বিতর্কে মুখ খুললেন ইশিতা

ভারতীয় হাইকমিশনে লতা মঙ্গেশকর, কিশোর কুমার ও মান্না দে’র স্মরণে সঙ্গীত সন্ধ্যা

ভারতীয় হাইকমিশনে লতা মঙ্গেশকর, কিশোর কুমার ও মান্না দে’র স্মরণে সঙ্গীত সন্ধ্যা

‘বন্ধুত্ব ও পথচলা আরও এগিয়ে যাক’, কাকে নিয়ে লিখলেন অপু?

‘বন্ধুত্ব ও পথচলা আরও এগিয়ে যাক’, কাকে নিয়ে লিখলেন অপু?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম