Logo
Logo
×

Advertisement

বিনোদন

পিয়াসা-জিমি-কবির কারাগারে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ০৫:৫৯ পিএম

পিয়াসা-জিমি-কবির কারাগারে

ফাইল ছবি

Advertisement

বিতর্কিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, নায়িকা পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমি ও কবির হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
 
তাদের রিমান্ড ও জামিন না মঞ্জুর করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বুধবার  এ আদেশ দেন।

পিয়াসার বিরুদ্ধে ভাটারা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ভাটারা ও গুলশান থানার মাদক আইনের পৃথক দুই মামলায় আবারও পাঁচদিন করে মোট ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করে সিআইডি।

অপরদিকে পিয়াসার আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে তার জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত শুক্রবার (৬ আগস্ট) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী শুনানি শেষে তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন ।

এ ছাড়া পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিমকে আবার আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে সিআইডি। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জুনায়েদের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ ছাড়া পরীমনির বিরুদ্ধে করা মামলার অপর আসামি কবির হোসেনকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে সিআইডি। আদালত তাকে রিমান্ড ও জামিন উভয় আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 

Advertisement

পিয়াসা জিমি কবির

Advertisement

আরও পড়ুন

সংসার জীবনের ইতি টানলেন প্রীতম-শেহতাজ

সংসার জীবনের ইতি টানলেন প্রীতম-শেহতাজ

সেলফির মুহূর্তে গাল টেনে ধরলেন ভক্ত, হতভম্ব অভিনেত্রী

সেলফির মুহূর্তে গাল টেনে ধরলেন ভক্ত, হতভম্ব অভিনেত্রী

অ্যাভাটারকে টপকে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’

অ্যাভাটারকে টপকে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’

শুটিং সেটে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

শুটিং সেটে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম