সেলফির মুহূর্তে গাল টেনে ধরলেন ভক্ত, হতভম্ব অভিনেত্রী
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পিএম
ভিডিও ফুটেজ থেকে নেওয়া।
|
ফলো করুন |
|
|---|---|
ভক্তদের কাছে ‘ডিম্পল কুইন’ নামে পরিচিত কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রচিতা রাম।
শনিবার (৩ অক্টোবর) নিজ জন্মদিন উদযাপন করে বেঙ্গালুরুর বাসভবনের বাইরে ভক্তদের সঙ্গে দেখা করেন এবং তাদের সঙ্গে ছবি তোলেন। তবে এক ভক্তের আচরণে সেই আনন্দঘন মুহূর্তেই কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির তৈরি হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রচিতার সঙ্গে একের পর এক ভক্ত সেলফি তুলছেন। এ সময় এক পুরুষ ভক্তও অভিনেত্রীর সঙ্গে ছবি তোলেন। সেলফি তোলার পর চলে যাওয়ার আগে হঠাৎ তিনি রচিতার গাল টেনে ধরেন। এতে কয়েক সেকেন্ডের জন্য বিস্মিত হয়ে যান অভিনেত্রী। তবে দ্রুত নিজেকে সামলে নিয়ে হাসিমুখে অন্য ভক্তদের সঙ্গে কথা বলতে থাকেন।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই রচিতার শান্ত থাকার প্রশংসা করেছেন। পাশাপাশি অনেকে প্রশ্ন তুলেছেন, তারকাদের সঙ্গে দেখা করার সময় কিছু ভক্ত ব্যক্তিগত সীমারেখা অতিক্রম করছেন কি না।
একজন মন্তব্য করেন, এটি হয়রানি। আরেকজন লেখেন, তিনি হয়তো হাসছেন কিংবা সাহসী থাকার চেষ্টা করছেন, কিন্তু ভেতরে ভেতরে তিনি মানসিকভাবে আঘাত পেয়ে থাকতে পারেন। ভক্তদের ব্যক্তিগত সীমারেখাকে সম্মান করা উচিত।
আরেকজন লিখেছেন, পুরুষ বা নারী, অপরিচিত কাউকে কোথাও স্পর্শ করা উচিত নয়। এটাই মৌলিক ভদ্রতা। যে মানুষটি আপনাকে চেনেনও না, তাকে স্পর্শ করার প্রয়োজন কী?
তবে অনেকেই রচিতার আচরণের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, তিনি পরিস্থিতি খুব ভালোভাবে সামলেছেন।
সম্প্রতি তামিল সিনেমা ‘কুলি’-তে অভিনয় করেছেন রচিতারাম। লোকেশ কানাগরাজ পরিচালিত সিনেমাটিতে প্রধান চরিত্রে ছিলেন রজনীকান্ত। ‘কুলি’ ছিল রচিতার তামিল সিনেমায় অভিষেক। এতে তিনি কল্যাণী চরিত্রে অভিনয় করেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস

