Logo
Logo
×

Advertisement

বিনোদন

যে কারণে রাজনীতিককে বিয়ে করেন পরিণীতি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পিএম

যে কারণে রাজনীতিককে বিয়ে করেন পরিণীতি

অভিনেত্রী পরিণীতি চোপড়া। ছবি: সংগৃহীত

Advertisement

২০২৩ সালের সেপ্টেম্বর ভারতের রাজনীতিক রাঘব চাড্ডাকে বিয়ে করার পর বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে তিনি বলেছিলেন, তিনি কখনো কোনো রাজনীতিবিদকে বিয়ে করবেন না। তার এমন দৃঢ় অবস্থানের কারণে ভক্তদের মনে প্রায়ই প্রশ্ন জেগেছে, রাজ্যসভার সদস্য রাঘব চাড্ডার কোন গুণগুলো পরিণীতিকে তার প্রেমে পড়তে বাধ্য করেছিল, যা তার আদর্শ জীবনসঙ্গী সম্পর্কে করা প্রথম শর্তটিই ভেঙে ফেলতে বাধ্য করেছিল। 

নেটফ্লিক্সের Shaque: Trust no on ছবির প্রচারের সময় নয়নদীপ রক্ষিতকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিণীতি তার বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন।  খবর এনডিটিভির।

রাঘব চাড্ডাকে বিয়ে করা নিয়ে পরিণীতি চোপড়া

পরিণীতি বলেন, রাঘব আর আমার সম্পর্কের ক্ষেত্রে ঝুঁকিটা আরও বেশি ছিল। ও দিল্লিতে থাকে, আর আমি মুম্বাইয়ে। দুজনের জগত ছিল সম্পূর্ণ আলাদা। 

তিনি আরও বলেন, আমি বিনোদন জগতের মানুষ, আর রাঘব একজন রাজনীতিবিদ। দুজনের পরিবারও ভিন্ন জগতের। একটি রাজনৈতিক পরিবার এবং অন্যটি ব্যবসায়িক পরিবার। তাই তাদের নিজেদের মধ্যে দৃঢ় বোঝাপড়া থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

পরিণীতি জানান, প্রথম দিন থেকেই তাদের দুজনের মধ্যে পরিষ্কার ছিল যে সম্পর্কটি টিকিয়ে রাখতে হলে একে অপরকে সমান মর্যাদা দিতে হবে। এর অন্য কোনো উপায়ই ছিল না। আমরা বন্ধুর মতো, আর আমরা সত্যিই সমান। আমরা আমাদের ক্যারিয়ার বা বাইরের জগতের কোনো বোঝা আমাদের সম্পর্কের মধ্যে নিয়ে আসি না।

তিনি এমন অনেক জনপ্রিয় দম্পতিকে দেখেছেন, যারা নিজেদের পেশাগত জীবনের চাপ ব্যক্তিগত সম্পর্কের মধ্যেও বয়ে নিয়ে চলেন। ফলে তাদের কথাবার্তা বা কাজকর্মেও সব সময় পেশাগত জীবনের প্রভাব দেখা যায়।

পরিণীতি আরও বলেন, রাঘব আর আমি খুব পরিষ্কার ছিলাম। আমাদের ব্যক্তিগত জীবন খুব স্বাভাবিক ও নির্মল থাকবে। আমরা এমন একটি দম্পতি হব, যাদের জীবন যতটা সাধারণ, নিরস এবং একঘেয়ে হতে পারে, ততটাই হবে। 

তাদের একটি নিয়ম রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সন্তান পালনের দায়িত্ব, সংসারের কাজ, জীবনযাপন কিংবা একে অপরের ক্যারিয়ারে সমর্থন—সব ক্ষেত্রেই তারা একে অপরের পাশে থাকেন।

পরিণীতির ভাষ্যানুযায়ী, তিনি সব সময় এমন একজনকে বিয়ে করার স্বপ্ন দেখতেন, যিনি সফল হবেন, তার পাগলাটে জীবন বুঝতে পারবেন, কিন্তু একই সঙ্গে বিনয়ী হবেন এবং তার নিজের মতো মধ্যবিত্ত পরিবেশে বড় হয়ে উঠবেন। তিনি রাঘবের মধ্যে এর সবকিছুই পেয়েছেন। 

এই দম্পতির ২০২৫ সালের ১৯ অক্টোবর একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করে। তারা ছেলের নাম রেখেছেন নীর, যা তাদের দুজনের নামের সমন্বয়ে তৈরি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

'যিনি সংসার ভাঙছেন ঈশ্বর তাকে দেখে নেবেন'

'যিনি সংসার ভাঙছেন ঈশ্বর তাকে দেখে নেবেন'

এত চোর-ছ্যাঁচড়ার ভিড়ে এদের প্রতি মায়া অন্যরকম: ওমর সানী

এত চোর-ছ্যাঁচড়ার ভিড়ে এদের প্রতি মায়া অন্যরকম: ওমর সানী

নতুন অধ্যায় শুরু করলেন মিথিলা

নতুন অধ্যায় শুরু করলেন মিথিলা

বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

৩২ বছর পর কেন ঐশ্বরিয়াকে নিয়ে এত উন্মাদনা?

৩২ বছর পর কেন ঐশ্বরিয়াকে নিয়ে এত উন্মাদনা?

গোবিন্দর সঙ্গে ‘প্রেম’ নিয়ে সমালোচনা, কড়া জবাব দিলেন বলিউড অভিনেত্রী

গোবিন্দর সঙ্গে ‘প্রেম’ নিয়ে সমালোচনা, কড়া জবাব দিলেন বলিউড অভিনেত্রী

আরও পড়ুন

'যিনি সংসার ভাঙছেন ঈশ্বর তাকে দেখে নেবেন'

'যিনি সংসার ভাঙছেন ঈশ্বর তাকে দেখে নেবেন'

যে কারণে রাজনীতিককে বিয়ে করেন পরিণীতি

যে কারণে রাজনীতিককে বিয়ে করেন পরিণীতি

এত চোর-ছ্যাঁচড়ার ভিড়ে এদের প্রতি মায়া অন্যরকম: ওমর সানী

এত চোর-ছ্যাঁচড়ার ভিড়ে এদের প্রতি মায়া অন্যরকম: ওমর সানী

নতুন অধ্যায় শুরু করলেন মিথিলা

নতুন অধ্যায় শুরু করলেন মিথিলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম