Logo
Logo
×

Advertisement

বিনোদন

এত চোর-ছ্যাঁচড়ার ভিড়ে এদের প্রতি মায়া অন্যরকম: ওমর সানী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পিএম

এত চোর-ছ্যাঁচড়ার ভিড়ে এদের প্রতি মায়া অন্যরকম: ওমর সানী

ফাইল ছবি

Advertisement

ঢালিউড অভিনেতা ওমর সানী বর্তমানে রুপালি পর্দা থেকে অনেকটা দূরে সরে গেছেন। এখন তিনি পুরোদস্তুর হোটেল ব্যবসায়ী। তবে অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের মাঝে সরব উপস্থিতি রয়েছে। তাই মাঝে মধ্যে তার ভক্ত-অনুরাগীদের মাঝে নিজের ভালোলাগা-মন্দলাগা তুলে ধরেন তিনি। 

একসময় সিনেমার পর্দায় নানা চরিত্রে দেখা গেলেও বাস্তবজীবনে প্রকৃতি ও সাধারণ মানুষের প্রতি নিজের ভালো লাগার কথা সবসময়ই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তুলে ধরার চেষ্টা করেন 'কুলি'খ্যাত অভিনেতা ওমর সানী। এবার হাঁটতে বেরিয়ে গ্রামের হাটের একটি সাধারণ দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন তিনি। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন ওমর সানী। সেই ছবিতে দেখা গেছে, গ্রামের হাটে কয়েকজন মানুষ ডিম নিয়ে বসে আছেন। সেগুলো বিক্রির জন্য সাজিয়ে রেখেছেন তারা। সাধারণত এমন দৃশ্যই অভিনেতার মনে তৈরি করেছে অন্যরকম এক অনুভূতি। 

সেই ছবিটি পোস্ট করে এ অভিনেতা লিখেছেন— ‘অবাক কাণ্ড! আমি যখন হাঁটতে বেরোলাম, ঠিক এ ধরনের দৃশ্যই আমার চোখে পড়ল। সাটুরিয়া, মানিকগঞ্জ।’এরপর নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘এত চোর-ছ্যাঁচড়ার ভিড়ে এদের প্রতি মায়াটা অন্যরকম মনে হয়।’

নায়ক ওমর সানীর সেই পোস্টে উঠে এসেছে গ্রামীণ জীবনের প্রতি তার মায়া ও মমতার টান। শহুরজীবনের  ব্যস্ততার বাইরে গ্রামীণ হাটবাজারে এমন সহজ-সরল দৃশ্য যে তাকে কিছুটা প্রশান্তি দিয়েছে, সেটিই যেন ফুটে উঠেছে তার বক্তব্যে। 

পোস্টটি ঘিরে নেটিজেনসহ তার ভক্ত-অনুরাগীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই অভিনেতার এমন সাধারণ মুহূর্তের অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। এমন দৃশ্য ওমর সানীর রেস্টুরেন্টের আশপাশেও প্রায়ই দেখা যায় বলে জানিয়েছেন তিনি। অভিনেতা বলেন, ‘এই দৃশ্য আমার রেস্টুরেন্টের খুব আশপাশেই দেখা যায়। এই পরিবেশে সারাদিন কেটে যাবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

'যিনি সংসার ভাঙছেন ঈশ্বর তাকে দেখে নেবেন'

'যিনি সংসার ভাঙছেন ঈশ্বর তাকে দেখে নেবেন'

যে কারণে রাজনীতিককে বিয়ে করেন পরিণীতি

যে কারণে রাজনীতিককে বিয়ে করেন পরিণীতি

নতুন অধ্যায় শুরু করলেন মিথিলা

নতুন অধ্যায় শুরু করলেন মিথিলা

বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

৩২ বছর পর কেন ঐশ্বরিয়াকে নিয়ে এত উন্মাদনা?

৩২ বছর পর কেন ঐশ্বরিয়াকে নিয়ে এত উন্মাদনা?

কে কোথায় কতটা সফল

শিশুশিল্পী থেকে নায়িকা কে কোথায় কতটা সফল

আরও পড়ুন

'যিনি সংসার ভাঙছেন ঈশ্বর তাকে দেখে নেবেন'

'যিনি সংসার ভাঙছেন ঈশ্বর তাকে দেখে নেবেন'

যে কারণে রাজনীতিককে বিয়ে করেন পরিণীতি

যে কারণে রাজনীতিককে বিয়ে করেন পরিণীতি

এত চোর-ছ্যাঁচড়ার ভিড়ে এদের প্রতি মায়া অন্যরকম: ওমর সানী

এত চোর-ছ্যাঁচড়ার ভিড়ে এদের প্রতি মায়া অন্যরকম: ওমর সানী

নতুন অধ্যায় শুরু করলেন মিথিলা

নতুন অধ্যায় শুরু করলেন মিথিলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম