Logo
Logo
×

Advertisement

বিনোদন

মসজিদে গানের ভিডিও, বলিউড অভিনেত্রীকে গ্রেফতারের নির্দেশ

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ০২:৫১ পিএম

মসজিদে গানের ভিডিও, বলিউড অভিনেত্রীকে গ্রেফতারের নির্দেশ

অভিনেত্রী সাবা কামার। ফাইল ছবি

Advertisement

ঐতিহাসিক মসজিদে গানের ভিডিও করার অভিযোগে এক বলিউড অভিনেত্রীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পাকিস্তান আদালত। 

বুধবার পাকিস্তানের লাহোরের জেলা আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। খবর ডনের। 

খবরে বলা হয়, বলিউডে ইরফানের বিপরীতে অভিনয় পাকিস্তানি অভিনেত্রী সাবা কামারের ‘কবুল হ্যায়’ শিরোনামে একটি গানের দৃশ্য একটি ঐতিহাসিক মসজিদের সামনে করা হয়। এ ঘটনায়  তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 

অভিনেত্রী সাবা কামারের বিরুদ্ধে অভিযোগ, তিনি এবং আরও কয়েকজন মিলে লাহোরের একটি ঐতিহাসিক মসজিদে নাচের ভিডিয়ো শ্যুট করেছেন।

শুনানির সময় একাধিকবার অনুপস্থিত থাকার কারণে সাবা এবং কণ্ঠশিল্পী বিলাল সাঈদের বিরুদ্ধে লাহোরের ম্যাজিস্ট্রেট আদালত জামিনযোগ্য পরোয়ানা জারি করেছে। ৬ অক্টোবর পর্যন্ত মামলার শুনানি স্থগিত রেখেছে আদালত।

গত বছর লাহোর পুলিশ সাবা এবং বিলালের বিরুদ্ধে পাকিস্তানের দণ্ডবিধির ২৯৫ ধারায় একটি অভিযোগে দায়ের করে। তাদের অভিযোগ, অভিনেত্রী এবং গায়ক লাহৌরের ওয়াজির খান মসজিদে ‘অশোভন’ ক্রিয়াকলাপ করেছেন। এফআইআরে বলা হয়েছে, তাঁরা মসজিদের নাচের ভিডিয়ো শ্যুট করে সেখানকার পবিত্রতা নষ্ট করেছেন। পাকিস্তানের জনসাধারণও এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন।
 
সাবা বলেছিলেন, ‘আমরা একটি বিয়ের দৃশ্য শ্যুট করেছিলাম। কিন্তু তার সঙ্গে কোনও গান ব্যবহার করা হয়নি বা পরবর্তী সময়েও প্রযুক্তির মাধ্যমে কোনও গান যোগ করা হয়নি।’

বলিউডেও কাজ করেছেন সাবা। ২০১৭ সালে ‘হিন্দি মিডিয়াম’ ছবিতে ইরফান খানের বিপরীতে দেখা গিয়েছিল তাকে।

Advertisement

মসজিদ ভিডিও বলিউড অভিনেত্রী পাকিস্তান আদালত

Advertisement

আরও পড়ুন

ইমরানের ভারত ছাড়ার নোটিশে ক্ষিপ্ত আমির খানের সাবেক স্ত্রী

ইমরানের ভারত ছাড়ার নোটিশে ক্ষিপ্ত আমির খানের সাবেক স্ত্রী

দীপিকার ৮ ঘণ্টার শিফটের দাবি নিয়ে বিতর্কে মুখ খুললেন ইশিতা

দীপিকার ৮ ঘণ্টার শিফটের দাবি নিয়ে বিতর্কে মুখ খুললেন ইশিতা

ভারতীয় হাইকমিশনে লতা মঙ্গেশকর, কিশোর কুমার ও মান্না দে’র স্মরণে সঙ্গীত সন্ধ্যা

ভারতীয় হাইকমিশনে লতা মঙ্গেশকর, কিশোর কুমার ও মান্না দে’র স্মরণে সঙ্গীত সন্ধ্যা

‘বন্ধুত্ব ও পথচলা আরও এগিয়ে যাক’, কাকে নিয়ে লিখলেন অপু?

‘বন্ধুত্ব ও পথচলা আরও এগিয়ে যাক’, কাকে নিয়ে লিখলেন অপু?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম