Logo
Logo
×

Advertisement

বিনোদন

নায়িকা মাহির বিয়ে নিয়ে মুখ খুললেন সাবেক স্বামী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২১, ০১:৩২ পিএম

নায়িকা মাহির বিয়ে নিয়ে মুখ খুললেন সাবেক স্বামী

Advertisement

বিচ্ছেদের প্রায় চার মাস পর চিত্রনায়িকা মাহিয়া মাহি বিয়ে করেছেন। পাত্র গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকার। 

বেশ কিছু দিন ধরেই এ ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন চলছিল নায়িকার। তবে রাকিবের সঙ্গে স্রেফ বন্ধুত্ব বলে দাবি করলেও রোববার তার সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেন মাহি। 

দ্বিতীয় বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নায়িকা নিজেই নিশ্চিত করেছেন। 
 
মাহির বিয়ের বিষয়ে প্রথম স্বামী সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপু গণমাধ্যমকে বলেন, মাহির বিয়ের খবরটি অনেক দিন ধরেই শুনছি। আজ সকালে মাহির ফেসবুকে ছবি ও পোস্ট দেখে নিশ্চিত হয়েছি। 

তিনি বলেন, নতুন সংসার শুরু করেছে জেনে খুব ভালো লাগছে। তার জন্য শুভকামনা। আমার চাওয়া, নতুন সংসারে মাহি সবসময় ভালো থাকুক।

অপু আরও বলেন, আমি রাকিবকে আগে থেকেই চিনি। মাহি আমার সঙ্গে তার বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। তার এক ছেলে ও এক মেয়ে আছে আমি জানি। সে আমাদের সঙ্গে নানা সময় বিভিন্ন জায়গায় ঘুরতেও গেছে।

‘সে আমার থেকে অনেক ভালো ছেলে। আমি রাকিব ও মাহির জন্য দোয়া করি যেন তারা অনেক সুখী হয়’, বলেন অপু।

রাকিবের সঙ্গে সম্পর্কের কারণেই নাকি আপনাদের বিচ্ছেদ হয়েছে— এমন প্রশ্নে মাহির সাবেক স্বামী বলেন, ‘এটি মিথ্যা। আমি খুব সাধারণ মানুষ ভাই। সাধারণভাবেই জীবনযাপন করতে চাই। 

অপু আরও বলেন, আমার পরিবারের মান সম্মান অনেক বড়। যেটা হয়ে গেছে তা নিয়ে কথা বলতে মান সম্মানে আঘাত আনতে চাই না। এ ব্যাপারে আমি আর কথা বলতে আগ্রহী নই।

উল্লেখ্য, ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে ২০১৬ সালে বিয়ে করেন মাহিয়া মাহি। চলতি বছরের ২৩ মে নায়িকা জানান, অপুর সঙ্গে আর থাকছেন না। তারা বিয়েবিচ্ছেদ করছেন।

Advertisement

মাহি বিয়ে সাবেক স্বামী

Advertisement

আরও পড়ুন

ইমরানের ভারত ছাড়ার নোটিশে ক্ষিপ্ত আমির খানের সাবেক স্ত্রী

ইমরানের ভারত ছাড়ার নোটিশে ক্ষিপ্ত আমির খানের সাবেক স্ত্রী

দীপিকার ৮ ঘণ্টার শিফটের দাবি নিয়ে বিতর্কে মুখ খুললেন ইশিতা

দীপিকার ৮ ঘণ্টার শিফটের দাবি নিয়ে বিতর্কে মুখ খুললেন ইশিতা

ভারতীয় হাইকমিশনে লতা মঙ্গেশকর, কিশোর কুমার ও মান্না দে’র স্মরণে সঙ্গীত সন্ধ্যা

ভারতীয় হাইকমিশনে লতা মঙ্গেশকর, কিশোর কুমার ও মান্না দে’র স্মরণে সঙ্গীত সন্ধ্যা

‘বন্ধুত্ব ও পথচলা আরও এগিয়ে যাক’, কাকে নিয়ে লিখলেন অপু?

‘বন্ধুত্ব ও পথচলা আরও এগিয়ে যাক’, কাকে নিয়ে লিখলেন অপু?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম