Logo
Logo
×

Advertisement

বিনোদন

ইভ্যালি থেকে এক টাকাও বেতন পাইনি: শবনম ফারিয়া

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১, ০১:৩১ পিএম

ইভ্যালি থেকে এক টাকাও বেতন পাইনি: শবনম ফারিয়া

Advertisement

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া।

প্রতিষ্ঠানটিতে যোগদানের তিন মাস পর বেতন হিসেবে এক টাকাও পাননি বলে জানান এ অভিনেত্রী। 

গণমাধ্যমকে শবনম ফারিয়া বলেন,  ‘প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার পর অফিসিয়াল ভাবে তিন মাস কাজ করলেও কোনো বেতন পাইনি। মানে ইভ্যালি থেকে এক টাকাও বেতন পাইনি। আমি যোগদানের পর থেকেই জানতে পারি ভেতরে বেতন নিয়ে সমস্যা চলছিল। তাই তিন মাস কাজের পরই গত অক্টোবরের শেষ সপ্তাহে আমি চাকরি ছেড়ে চলে আসি।’ 

ইভ্যালির সিইও-এমডি রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) গ্রেফতারের পর ফারিয়ার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন,  ‘যখন চাকরিতে ছিলাম তখনো ইভ্যালি নিয়ে আমি কোনো স্টেটমেন্ট দেইনি। এখন তো আর চাকরি করছি না তাই  এখন প্রতিষ্ঠানটি নিয়ে স্টেটমেন্ট দেওয়ার প্রশ্নই আসে না।’

এদিকে চাকরি বাবদ ইভ্যালি থেকে কোনো অর্থ পাননি বলে জানিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান।

ইভ্যালির শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছিলেন তাহসান। চলতি বছরের মার্চ মাসে ‘ফেস অব ইভ্যালি’ হিসেবে প্রতিষ্ঠানটিতে যোগ দেন তাহসান। এরপর ১৫ মে তাদের একটি বিশেষ ফেসবুক লাইভে অংশ নেন তিনি। 

জানা গেছে, প্রায় ৪ মাস আগেই ইভ্যালির সঙ্গে চুক্তি বাতিল করেন এ গায়ক। তিনি এখন আর প্রতিষ্ঠানটির সঙ্গে নেই। ক্রেতাদের পণ্য ডেলিভারি না দেওয়ার বিতর্ক বাজারে ছড়িয়ে পড়লে মে মাসে ইভ্যালির সঙ্গে চুক্তি বাতিল করেন এই সঙ্গীত তারকা। 

চুক্তির সময় কিছু টাকা পেলেও পরবর্তী দুই মাসে প্রতিষ্ঠানটি থেকে কোনো অর্থ পাননি বলে দাবি করেছেন তাহসান।

Advertisement

ইভ্যালি শবনম ফারিয়া তাহসান

Advertisement

আরও পড়ুন

ইমরানের ভারত ছাড়ার নোটিশে ক্ষিপ্ত আমির খানের সাবেক স্ত্রী

ইমরানের ভারত ছাড়ার নোটিশে ক্ষিপ্ত আমির খানের সাবেক স্ত্রী

দীপিকার ৮ ঘণ্টার শিফটের দাবি নিয়ে বিতর্কে মুখ খুললেন ইশিতা

দীপিকার ৮ ঘণ্টার শিফটের দাবি নিয়ে বিতর্কে মুখ খুললেন ইশিতা

ভারতীয় হাইকমিশনে লতা মঙ্গেশকর, কিশোর কুমার ও মান্না দে’র স্মরণে সঙ্গীত সন্ধ্যা

ভারতীয় হাইকমিশনে লতা মঙ্গেশকর, কিশোর কুমার ও মান্না দে’র স্মরণে সঙ্গীত সন্ধ্যা

‘বন্ধুত্ব ও পথচলা আরও এগিয়ে যাক’, কাকে নিয়ে লিখলেন অপু?

‘বন্ধুত্ব ও পথচলা আরও এগিয়ে যাক’, কাকে নিয়ে লিখলেন অপু?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম