Logo
Logo
×

Advertisement

বিনোদন

আমার এখনো বিয়ের বয়স হয়নি: জায়েদ খান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৫ পিএম

আমার এখনো বিয়ের বয়স হয়নি: জায়েদ খান

জায়েদ খান। পুরোনো ছবি

Advertisement

বিয়ের বয়স এখনো হয়নি বলে দাবি করেছেন চিত্রনায়ক জায়েদ খান। সোমবার বিএফডিসিতে অবস্থিত শিল্পী সমিতির অফিসে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ দাবি করেন। 

তিনি বলেন, 'বাবা যেহেতু বেচেঁ নেই। বাবার খুব স্বপ্ন ছিল বউ দেখার। সবাই শুধু একটা প্রশ্নই করে বিয়ে করব কবে। আমার মায়েরও একই প্রশ্ন। কিন্তু আমার বিয়ে করার বয়স তো এখনও হয়নি। তাই আমি বিয়ে নিয়ে আপাতত কিছু ভাবছি না।'

তিন বছরের বেশি সময় জায়েদ খানের একটি সিনেমাও মুক্তি পায়নি। ২০১৭ সালর ১৬ ডিসেম্বর মুক্তি পেয়েছিল তার সর্বশেষ  ছবি 'অন্তজ্বালা'। এরপর কোনো শুটিং দেখা যায়নি তাকে। সম্প্রতি 'সোনার চর ' নামে একটা ছবির শুটিং শুরু করেছেন তিনি। 

তবে সিনেমা নিয়ে আলোচনায় না থাকলেও শিল্পী সমিতির নেতৃত্বে থাকায় নানা ইস্যুতে আলোচনায় থেকেছেন তিনি। গুজব ছিল চিত্রনায়িকা পপি ও মাহিয়া মাহির সঙ্গে প্রেম ছিল তার। তবে গণমাধ্যমের কাছে এ প্রেমের বিষেয়ে বারবার নাকচও করে দিয়েছেন ।

সোমবার প্রেমের বিষেয়ে আবারও মুখ খুললেন শিল্পী সমিতির এ নেতা। আপনি প্রেম করেন? এমন প্রশ্নের উত্তরে জায়েদ বলেন,  'মিথ্যা বলব না প্রেম করেছি। কিন্তু এখন আমি সিঙ্গেল। যাদের সঙ্গে প্রেম করেছি তাদের নাম বলা যাবে না। তবে  আমি এতো বেশিও প্রেমি করিনি।' 

আপনার প্রেম কি সব মিডিয়ার মিডিয়ার মেয়েদের সঙ্গেই ছিল? প্রশ্ন করলে জায়েদ বলেন, 'হ্যাঁ আমি মিডিয়াতেই প্রেম করেছি। সিনেমার মানুষদের সাথেই আমার প্রেম। তবে কতগুলো প্রেম করেছি সে সংখ্যা বলা যাবে না। সংখ্যা বললে তো আমি মানুষের কাছে খারাপ হয়ে যাব।' 

Advertisement

বিয়ে জায়েদ খান

Advertisement

আরও পড়ুন

ইমরানের ভারত ছাড়ার নোটিশে ক্ষিপ্ত আমির খানের সাবেক স্ত্রী

ইমরানের ভারত ছাড়ার নোটিশে ক্ষিপ্ত আমির খানের সাবেক স্ত্রী

দীপিকার ৮ ঘণ্টার শিফটের দাবি নিয়ে বিতর্কে মুখ খুললেন ইশিতা

দীপিকার ৮ ঘণ্টার শিফটের দাবি নিয়ে বিতর্কে মুখ খুললেন ইশিতা

ভারতীয় হাইকমিশনে লতা মঙ্গেশকর, কিশোর কুমার ও মান্না দে’র স্মরণে সঙ্গীত সন্ধ্যা

ভারতীয় হাইকমিশনে লতা মঙ্গেশকর, কিশোর কুমার ও মান্না দে’র স্মরণে সঙ্গীত সন্ধ্যা

‘বন্ধুত্ব ও পথচলা আরও এগিয়ে যাক’, কাকে নিয়ে লিখলেন অপু?

‘বন্ধুত্ব ও পথচলা আরও এগিয়ে যাক’, কাকে নিয়ে লিখলেন অপু?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম