Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

টিভিতে ‘গুলশান এভিনিউ’ নাটকের সিক্যুয়াল

Advertisement

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২১, ০৫:০১ এএম

টিভিতে ‘গুলশান এভিনিউ’ নাটকের সিক্যুয়াল

Advertisement

২০১২ সালে প্রচার শেষ হয় তৎকালীন জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘গুলশান এভিনিউ’। নাটকটির তুমুল জনপ্রিয়তার কারনে টিভি চ্যানেল বাংলাভিমন আবারও এটির সিক্যুয়াল প্রচার করবে আগামীকাল ১ ডিসেম্বর থেকে। তারিক আনাম খানের নির্বাহী প্রযোজনা এবং নিমা রহমানের রচনা ও পরিচালনায় নাটকটি বুধবার থেকে রবিবার রাত ৮টা ২০ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে। 

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, তানভীন সুইটি, দীপা খন্দকার, ফারজানা চুমকি, মিম চৌধুরী, সুব্রত চক্রবর্তী, চৌধুরী মাজহার আলী -শীবা, শতাব্দী ওয়াদুদ, শেলী আহসান, মো: সিরাজুল ইসলাম, রিয়াদ রায়হান, তৃষ্ণা হাওলাদার, আফরোজা আক্তার, নিলুফার ইয়াসমিন, অধরা প্রিয়া, নাঈমা আলম মাহা, মোস্তাফিজ শাহিন, জোনায়েদ বোগদাদী, সালমান আরাফাত, বাপ্পা, শ্রাবণ, মুন্না প্রমুখ।  

নাটকটির প্রচার শুরু উপলক্ষে সম্প্রতি বাংলাভিশন কার্যালয়ে এক প্রীতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন 

বাংলাভিশনের চেয়ারম্যান আবদুল হক, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান, হেড অব প্রোগ্রাম তারেক আখন্দ সহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা। 

নতুন মেগা ধারাবাহিক নাটক শুরু হওয়া প্রসঙ্গে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘গুলশান এভিনিউ নাটকের জনপ্রিয়তা সম্পর্কে আমরা সবাই জানি। দেশ-বিদেশে সমানভাবে দর্শকপ্রিয়তা পেয়েছিলো। সম্পর্কের টানাপোড়েন আর এক বনেদি বাড়ির অন্দরের বিচিত্র জীবনের কাহিনী দেখতে পাবো এই ধারাবাহিক নাটক ‘গুলশান এভিনিউ -সিজন ২’-এ। গল্পটি খুবই ভালো। আশা করি, পূর্বের মতো এবারো দর্শকের ভালো লাগবে। 
 

Advertisement

গুলশান এভিনিউ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম