Logo
Logo
×

Advertisement

বিনোদন

পরীমনিকে অনুষ্ঠান থেকে বাদ দিলেন আয়োজকরা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম

পরীমনিকে অনুষ্ঠান থেকে বাদ দিলেন আয়োজকরা

Advertisement

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের ‘ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা। শনিবার (৭ নভেম্বর) দুপুরে আয়োজক কমিটির পক্ষ থেকে সংবাদমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়।

আয়োজকরা জানান, ঢাকা আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির ঘটনার ১৭ দিন আগেই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে তার সঙ্গে চুক্তি হয়েছিল। তবে সংবাদমাধ্যমকর্মীর সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ এবং চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে তাকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন আয়োজকরা।

এর আগে শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এর একটি পোস্টার শেয়ার করে পরীমনি লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’

পরে পোস্টারটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য ফারুক মুনির।

তিনি লেখেন, ‘এই প্রোগ্রামের আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সহকর্মী দৈনিক সমকালের রবির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে, তার মায়ের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মিটমাট না করলে আপনারা বিকল্প অতিথি খুঁজে নিন।’

তার এ বক্তব্যের পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে পরীমনিকে বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করেন আয়োজকরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরীমনির পাশে দাঁড়িয়ে এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

পরীমনির পাশে দাঁড়িয়ে এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

পরীমনি ইস্যুতে রাশেদের পোস্ট, সাংবাদিক রাজুর পাশে থাকার বার্তা

পরীমনি ইস্যুতে রাশেদের পোস্ট, সাংবাদিক রাজুর পাশে থাকার বার্তা

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

সেই রাতে বোট ক্লাবে ঠিক কী ঘটেছিল পরীমনির সঙ্গে?

সেই রাতে বোট ক্লাবে ঠিক কী ঘটেছিল পরীমনির সঙ্গে?

মেজাজ হারালেন পরীমনি, সাংবাদিককে অশ্রাব্য ভাষায় গা'লাগা'ল

মেজাজ হারালেন পরীমনি, সাংবাদিককে অশ্রাব্য ভাষায় গা'লাগা'ল

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

আরও পড়ুন

পরীমনিকে অনুষ্ঠান থেকে বাদ দিলেন আয়োজকরা

পরীমনিকে অনুষ্ঠান থেকে বাদ দিলেন আয়োজকরা

‘কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল

‘কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল

কেন বরের মুখ ঢেকে রাখলেন পারশা, পরিচয় নিয়ে কৌতুহল

কেন বরের মুখ ঢেকে রাখলেন পারশা, পরিচয় নিয়ে কৌতুহল

চরিত্র নিয়ে প্রশ্ন তুললে তুলুন, আমি...

চরিত্র নিয়ে প্রশ্ন তুললে তুলুন, আমি...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম