Logo
Logo
×

Advertisement

বিনোদন

চরিত্র নিয়ে প্রশ্ন তুললে তুলুন, আমি...

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম

চরিত্র নিয়ে প্রশ্ন তুললে তুলুন, আমি...

সাদিয়া জাহান প্রভা: ছবি সংগৃহীত

Advertisement

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুলে আলোচনায় আসেন ঢালিউড অভিনেত্রী পরীমনি।

পরে এক ভিডিওবার্তায় পরীমনির পাশে দাঁড়িয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার কথাও জানিয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে তার সেই বক্তব্যের পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশ তার সমালোচনা করেছেন। এবার সেই সমালোচনার জবাবে দিলেন অভিনেত্রী।

পরীমনির অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন— ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে আমার উপলব্ধি হয়েছে, ‘সাংবাদিকের বিরুদ্ধে আনা অভিযোগটি হয়তো সত্য ছিল না। সেই পরিস্থিতিতে তাকে যা সহ্য করতে হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে সহমর্মিতা অনুভব করি।’

তার অতীতের একটি ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা টেনে প্রভা জানিয়েছেন, মানুষের অপমান বা কটূক্তি তার নীতিতে পরিবর্তন আনতে পারবে না। যেকোনো নারীর অসম্মান ও হয়রানির বিরুদ্ধে তিনি সবসময় কথা বলবেন।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী। সেই পোস্টে প্রভা লিখেছেন— আমি যেকোনো নারীর পাশে দাঁড়াব। প্রয়োজনে হাজারবার দাঁড়াব। আমাকে যা খুশি বলুন, আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলুন, যেভাবে খুশি আখ্যায়িত করুন। আপনাদের অপমান কখনোই আমার নীতিকে বদলাতে পারবে না।

তিনি বলেন, একজন নারীর প্রতিটি কাজের সঙ্গে আমি একমত নাও হতে পারি। তার অসদাচরণ বা মানুষকে গালাগাল করা আমার ব্যক্তিত্বের সঙ্গে যায় না। তার আচরণ আমি সমর্থন করি না। কিন্তু তাই বলে তাকে অসম্মান, হয়রানি করা কিংবা অনিরাপদ বোধ করানোর অধিকার কারও নেই।

এ অভিনেত্রী বলেন, তার পছন্দ ও চরিত্রের বিচার তার এবং সর্বশক্তিমানের মধ্যে। তার মর্যাদা নিয়ে বিতর্কের সুযোগ নেই।

প্রভা বলেন, কোনো নারীর পাশে দাঁড়ানো মানে তার সব কাজকে অন্ধভাবে সমর্থন করা নয়। বরং অসম্মান ও হয়রানির বিরুদ্ধে অবস্থান নেওয়াই এর উদ্দেশ্য।

যারা তাকে অতীত নিয়ে কটাক্ষ করছেন, তাদের উদ্দেশেও জবাব দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, যারা এমন একটি ঘটনার জন্য আমাকে লজ্জিত করতে চাইছেন, যে ঘটনার জন্য আমি কখনোই দায়ী ছিলাম না— আপনাদের অভিযোগ আমাকে অপরাধী করে না। আপনাদের বিচার আমার পরিচয় নির্ধারণ করে না।

প্রভা বলেন, একজন নারীর পাশে দাঁড়িয়ে অপমানিত হওয়াকেই তিনি বেশি গ্রহণযোগ্য মনে করেন। এমন মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য নীরব থাকতে চান না, যারা মনে করেন একজন নারীর মর্যাদা নির্ধারণের অধিকার তাদের রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরীমনির পাশে দাঁড়িয়ে এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

পরীমনির পাশে দাঁড়িয়ে এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে?

প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে?

একসময় অভিনয়ই ছিল যার ধ্যান-জ্ঞান, সেই প্রভা এ কী বললেন?

একসময় অভিনয়ই ছিল যার ধ্যান-জ্ঞান, সেই প্রভা এ কী বললেন?

অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা!

অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা!

এক সময় যেমন ছেলে পছন্দ করতেন প্রভা

এক সময় যেমন ছেলে পছন্দ করতেন প্রভা

আরও পড়ুন

চরিত্র নিয়ে প্রশ্ন তুললে তুলুন, আমি...

চরিত্র নিয়ে প্রশ্ন তুললে তুলুন, আমি...

দুই মাসের সফর শেষে নতুন সিনেমায় ফিরছেন শাকিব

দুই মাসের সফর শেষে নতুন সিনেমায় ফিরছেন শাকিব

যে কারণে সদস্যপদ স্থগিত হলো তানজিন তিশা ও সামিয়া অথৈর

যে কারণে সদস্যপদ স্থগিত হলো তানজিন তিশা ও সামিয়া অথৈর

তার বিরুদ্ধে অনেকেই আমাকে নানা কথা বলেছিল: ফারাহ খান

তার বিরুদ্ধে অনেকেই আমাকে নানা কথা বলেছিল: ফারাহ খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম