Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘চাদরের তল দিয়ে ভোটারদের টাকা দিচ্ছেন জায়েদ খান’ (ভিডিও)

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ০২:০৬ পিএম

‘চাদরের তল দিয়ে ভোটারদের টাকা দিচ্ছেন জায়েদ খান’ (ভিডিও)

Advertisement

টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ উঠেছে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খানের বিরুদ্ধে।

চাদরের নিচে থেকে ভোট চাওয়ার সময় টাকা দিচ্ছেন জায়েদ, এমন অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় প্যানেলের সদস্য চিত্রনায়িকা নিপুণ।

শুক্রবার দুপুরে সাংবাদিকদের ডেকে নিপুণ অভিযোগ করেন, ‘আমরা অনেকক্ষণ ধরেই শুনছি এফডিসির প্রবেশপথ থেকে একটু দূরে দাঁড়িয়ে ভোটারদের টাকা দিচ্ছেন জায়েদ খান। জায়েদ চাদর পরে এসেছেন এবং ভোটারদের কাছে গিয়ে চাদরের তল দিয়ে টাকা ধরিয়ে দিচ্ছেন। আমি কাছে গেলে তিনি দ্রুত কয়েকবার জায়গা থেকে সরে যান। বিষয়টি নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি। বারবার অভিযোগ করেও এর প্রতিকার পাচ্ছি না। এ জায়গায় দাঁড়িয়ে ভোট চাওয়াই তো নিষেধ৷ এরা ভোট চাইছে, টাকাও দিচ্ছে৷ সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি এ বিষয়ে।'

শুধু নিপুণই নন, কাঞ্চন-নিপুণ প্যানেলের অন্য সদস্যদেরও একই অভিযোগ। 

প্যানেলের সদস্যপদ প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস বলেন, আমিও দেখেছি জায়েদ ও তার কয়েকজন কর্মী ভোটারদের আড়ালে নিয়ে কথা বলছে। শিল্পীদের নির্বাচনে এটা আশা করা যায় না।

এদিকে এমন গুরুতর অভিযোগ অস্বীকার করেছেন চিত্রনায়ক জায়েদ খান।

ভিডিওতে দেখুন -

Advertisement

নিপুণ জায়েদ খান টাকা

Advertisement

আরও পড়ুন

ইমরানের ভারত ছাড়ার নোটিশে ক্ষিপ্ত আমির খানের সাবেক স্ত্রী

ইমরানের ভারত ছাড়ার নোটিশে ক্ষিপ্ত আমির খানের সাবেক স্ত্রী

দীপিকার ৮ ঘণ্টার শিফটের দাবি নিয়ে বিতর্কে মুখ খুললেন ইশিতা

দীপিকার ৮ ঘণ্টার শিফটের দাবি নিয়ে বিতর্কে মুখ খুললেন ইশিতা

ভারতীয় হাইকমিশনে লতা মঙ্গেশকর, কিশোর কুমার ও মান্না দে’র স্মরণে সঙ্গীত সন্ধ্যা

ভারতীয় হাইকমিশনে লতা মঙ্গেশকর, কিশোর কুমার ও মান্না দে’র স্মরণে সঙ্গীত সন্ধ্যা

‘বন্ধুত্ব ও পথচলা আরও এগিয়ে যাক’, কাকে নিয়ে লিখলেন অপু?

‘বন্ধুত্ব ও পথচলা আরও এগিয়ে যাক’, কাকে নিয়ে লিখলেন অপু?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম