Logo
Logo
×

Advertisement

বিনোদন

শিল্পী সমিতির নির্বাচন: ফল জানা যাবে মধ্যরাতে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ১০:১৭ পিএম

শিল্পী সমিতির নির্বাচন: ফল জানা যাবে মধ্যরাতে

Advertisement

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠেয়  নির্বাচনের  ভোট গণনা চলছে।  এবারের নির্বাচনে কারা জয়ী হচ্ছেন তা জানতে অপেক্ষা করতে হবে মধ্যরাত পর্যন্ত। 

নির্বাচন কমিশনার পীরজাদা হারুন গণমাধ্যমে এমনটিই জানিয়েছেন। 

সন্ধ্যা ৭টা ১০ মিনিটে নির্বাচন কমিশনার জানান, ভোট গণনা শুরু হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব ফলাফল জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি, রাত একটার মধ্যে ফলাফল সবাইকে জানিয়ে দিতে পারব।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, এবার মোট ভোটার ছিলেন ৪২৮ জন। এর মধ্যে এ বছর ভোট দিয়েছেন ৩৬৫ জন। 

এবার দুটি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে। একটি কাঞ্চন-নিপুণ এবং অন্যটি মিশা-জায়েদ প্যানেল। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, উৎসবমুখর পরিবেশে বেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবারের ভোট গ্রহণ। দুই পক্ষই নির্বাচনের ফল নিয়ে আশাবাদী।

চলচ্চিত্র শিল্পী সমিতির অন্য সময়ের নির্বাচন নিয়ে আগেভাগে অনুমান করা গেলেও এবার কেউ তা পারছেন না। মিশা সওদাগর বলেছেন, জয়ের ব্যাপারে তিনি ৬০ ভাগ আশাবাদী। অন্যদিকে জায়েদ খান মনে করছেন, তিনি তার মেয়াদে কাজ করেছেন। তাই শিল্পী সমিতির সদস্যরা তাকে ভোট দেবেন।

Advertisement

নির্বাচন শিল্পী সমিতি

Advertisement

আরও পড়ুন

ইমরানের ভারত ছাড়ার নোটিশে ক্ষিপ্ত আমির খানের সাবেক স্ত্রী

ইমরানের ভারত ছাড়ার নোটিশে ক্ষিপ্ত আমির খানের সাবেক স্ত্রী

দীপিকার ৮ ঘণ্টার শিফটের দাবি নিয়ে বিতর্কে মুখ খুললেন ইশিতা

দীপিকার ৮ ঘণ্টার শিফটের দাবি নিয়ে বিতর্কে মুখ খুললেন ইশিতা

ভারতীয় হাইকমিশনে লতা মঙ্গেশকর, কিশোর কুমার ও মান্না দে’র স্মরণে সঙ্গীত সন্ধ্যা

ভারতীয় হাইকমিশনে লতা মঙ্গেশকর, কিশোর কুমার ও মান্না দে’র স্মরণে সঙ্গীত সন্ধ্যা

‘বন্ধুত্ব ও পথচলা আরও এগিয়ে যাক’, কাকে নিয়ে লিখলেন অপু?

‘বন্ধুত্ব ও পথচলা আরও এগিয়ে যাক’, কাকে নিয়ে লিখলেন অপু?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম