Logo
Logo
×

Advertisement

বিনোদন

শিক্ষকতায় লায়লা হাসান, শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপা

Advertisement

Icon

বিনোদন প্রতিবেদন 

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৭ এএম

শিক্ষকতায় লায়লা হাসান, শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপা

Advertisement

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় অঙ্গনে ভিন্নধারার শিক্ষালয় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগে সাম্মানিক শিক্ষক হিসেবে যুক্ত হয়েছেন নন্দিত নৃত্যশিল্পী লায়লা হাসান, শিবলী মোহাম্মদ এবং শামীম আরা নীপা। সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে বাংলাদেশের তৃতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে নৃত্যকলা বিভাগ খোলার অনুমতি পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।

এতে শিক্ষক হওয়া প্রসঙ্গে নৃত্যশিল্পী লায়লা হাসান বলেন, নৃত্যে উচ্চশিক্ষা লাভের যে সুযোগ রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় তৈরি করে দিল তার জন্য সত্যি তাদের কাছে কৃতজ্ঞ। এ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

শিবলী মোহাম্মদ বলেন, বাংলাদেশের ভিন্নধারার বিশ্ববিদ্যালয় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে সংগীত, নাট্যকলা, ফ্যাশন ডিজাইনের পাশাপাশি নৃত্যকলা বিভাগ চালুর মাধ্যমে সৃজনশীলতার চর্চাকে উচ্চশিক্ষার অঙ্গনে প্রতিষ্ঠার পথ প্রসারিত হলো।

শামীম আরা নীপা বলেন, আমাদের দেশে শিক্ষার্থীরা যেন নৃত্যকলা নিয়ে উচ্চশিক্ষা নিতে পারে, এ রকম একটা বড় চাওয়া ছিল। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় সেই সুযোগ তৈরি করে দিয়েছে। এ নৃত্যকলা বিভাগের সূচনায় থাকতে পারাটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি।

Advertisement

রবীন্দ্র সৃজনকলা গান

Advertisement

আরও পড়ুন

জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?

জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?

মান্নার গাড়িতে আগুনের ঘটনায় ম্যানেজারের জামিন

মান্নার গাড়িতে আগুনের ঘটনায় ম্যানেজারের জামিন

একসঙ্গে ৫ জনের সাথে নায়িকার প্রেম, করলেন ‘বিস্ফোরক’ মন্তব্য

একসঙ্গে ৫ জনের সাথে নায়িকার প্রেম, করলেন ‘বিস্ফোরক’ মন্তব্য

‘আমার ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা করছেন কেন?’—প্রশ্ন তানজিন তিশার

‘আমার ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা করছেন কেন?’—প্রশ্ন তানজিন তিশার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম