Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘হিন্দি রাষ্ট্র ভাষা’ নিয়ে দক্ষিণী তারকার সঙ্গে অজয়ের ‘তর্ক’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ০৭:২৯ পিএম

‘হিন্দি রাষ্ট্র ভাষা’ নিয়ে দক্ষিণী তারকার সঙ্গে অজয়ের ‘তর্ক’

Advertisement

বাকযুদ্ধে নেমেছেন ‘মাক্ষি’ খ্যাত দক্ষিণী তারকা কিচ্চা সুদীপ ও বলিউড সেলিব্রিটি অজয় দেবগণ। 

সম্প্রতি ভারতজুড়ে বলিউডকে টপকে দক্ষিণী সিনেমার আধিপত্যকে ঘিরেই তর্কে মেতেছেন এ দুই তারকা।

‘আরআরআর’, ‘কেজিএফ চ্যা প্টার ২’ এর ব্যাপক সফলতা নিয়ে কথা বলতে গিয়ে সুদীপ এক অনুষ্ঠানে বলেন, হিন্দি এখন আর আমাদের রাষ্ট্রীয় ভাষা নয়।

আর সুদীপের এমন মন্তব্যে সন্তুষ্ট হতে পারেননি অজয়। সুদীপকে এক টুইটে প্রশ্ন তিনি ছুঁড়ে দেন- হিন্দি রাষ্ট্র ভাষা হলে তামিল, তেলেগুসহ দক্ষিণী সিনেমাগুলো কেন হিন্দি ভাষায় ডাবিং করা হয়?

অজরের টুইটের পর বিষয়টি নিয়ে ভারতের সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা দুই দলে বিভক্ত। একদল কিচ্চার সমর্থনে, অন্য দল তাকে সমালোচনায় ব্যস্ত হয়ে পড়েছে।

ওই অনুষ্ঠানে সুদীপ বলেছিলেন, সবাই বলছে কন্নড় ইন্ডাস্ট্রিতে সর্বভারতীয় ছবি তৈরি হয়েছে। আমি একটু সংশোধন করতে চাই। হিন্দি আর রাষ্ট্রভাষা নেই। বলিউড আজকাল সর্বভারতীয় ছবি বানাচ্ছে। ওরা সাফল্যল পাওয়ার জন্য তেলুগু, তামিলে ছবির ডাবিং করাচ্ছে। কিন্তু তাও লাভ হচ্ছে না। আজ আমরা যে ছবিগুলো বানাচ্ছি সেগুলো সারা বিশ্বের দর্শক দেখছে।

সুদীপের ওই মন্তব্যের পর রীতিমতো কড়া টুইট করেন বলিউডের ‘সিঙ্ঘাম’। 

সুদীপকে ট্যাগ করে অজয় লেখেন - ভাই, যদিও হিন্দি আমাদের রাষ্ট্র ভাষা না-ই হবে, তবে তুমি কেন তোমার মাতৃভাষায় তৈরি ছবিগুলোকে হিন্দিতে ডাব করো? হিন্দি আমাদের মাতৃভাষা এবং রাষ্ট্রীয় ভাষা। চিরকাল তাই থাকবে। জন গণ মন।

 

অজয়ের টুইটের পাল্টা জবাবও দিয়েছেন সুদীপ। দক্ষিণী তারকার দাবি, হিন্দি ভাষাকে খাটো করে কোনো বক্তব্য তিনি দেননি।

এক টুইট অজয়কে উদ্দেশ্য করে সুদীপ লেখেন - আমি যে প্রেক্ষিতে এই কথা বলেছিলাম তা সম্পূর্ণ আলাদা। আমার ধারণা আপনি সেটা অনুভব করেছেন। আমি কাউকে আঘাত করতে বা বিতর্ক তৈরে করতে কিছু বলিনি।

আরেক টুইটে সুদীপ লেখেন -আমি সব ভাষাকে সম্মান করি। এই বিতর্ক এখানেই শেষ হোক। আপনাকে সম্মান করি। 

অন্য আরেকটি টুইটে অবশ্য যুক্তি দেখিয়েছেন সুদীপ।  অজয়কে তিনি লিখেছেন - আপনি হিন্দিতে টুইট করেছেন। আমি তা বুঝেছি। কারণ হিন্দিকে শ্রদ্ধা করি, শেখার চেষ্টা করছি। কিন্তু আমি যদি আপনাকে কন্নড়ে উত্তর দিতাম…! আমরা কি ভারতবাসী না স্যার!

তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
 

Advertisement

কিচ্চা অজয় হিন্দি

Advertisement

আরও পড়ুন

তিশার শাড়িকাণ্ড মামলায় নতুন মোড়, তদন্তে সিআইডি

তিশার শাড়িকাণ্ড মামলায় নতুন মোড়, তদন্তে সিআইডি

পরীমনির জন্মদিনে স্নেহের আলিঙ্গন ওমর সানীর

পরীমনির জন্মদিনে স্নেহের আলিঙ্গন ওমর সানীর

ওরাই আমার পরিবারকে নোংরা ভাষায় আক্রমণ করেন: কৃতি শ্যানন

ওরাই আমার পরিবারকে নোংরা ভাষায় আক্রমণ করেন: কৃতি শ্যানন

‘মনে হতো মৃত্যুকে দেখছি’, মঞ্চে কেন এত ভয় পেতেন এ আর রহমান

‘মনে হতো মৃত্যুকে দেখছি’, মঞ্চে কেন এত ভয় পেতেন এ আর রহমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম