Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

দ্বিতীয় বিয়ের পর নামের সঙ্গে 'ফাতিমা' যোগ করলেন রাখি সাওয়ান্ত

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ১১:০৩ এএম

দ্বিতীয় বিয়ের পর নামের সঙ্গে 'ফাতিমা' যোগ করলেন রাখি সাওয়ান্ত

Advertisement

গত বছরই ফের বিয়ে সেরেছেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। পাত্র আদিল খান দুরানি। সাবেক স্বামী রিতেশের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আদিল খানের সঙ্গে দ্বিতীয় বিয়ে সেরেছেন তিনি।  

গতকাল বুধবার তার রেজিস্ট্রি ম্যারেজের ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আদিলকে বিয়ের পর নিজের নাম পরিবর্তন করে এখন তিনি ‘রাখি সাওয়ান্ত ফাতিমা’।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, আদিলের সঙ্গে বিয়ে সারার পরই নিজের নাম পরিবর্তন করেছেন রাখি। চুপি চুপি বিয়ে করে নিয়েছেন রাখি সাওয়ান্ত। দীর্ঘদিনের প্রেমিক আদিল খান দুরানিকেই বিয়ে করেছেন তিনি।

রাখি-আদিলের বিয়ের ভাইরাল ছবিতে দেখা গেছে, রেজিস্ট্রির কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দুজনে। গলায় পরা বরমালা। আরও একটি ছবি ছড়িয়েছে। যেখানে রাখি পরে আছেন লাল রঙের সালোয়ার। রেজিস্ট্রির কাগজে সাইন করছেন। আর দেখতে পাওয়া তারিখ অনুয়ায়ী ২০২২ সালের ২ জুলাই হয়ে গেছে বিয়েটা, যা এতদিন সবার থেকে তারা গোপন রেখেছিলেন। 

এর আগে সালমান খানের বিগ বস ১৫-এর ঘর থেকে বেরিয়ে রিতেশের সঙ্গে বিয়ে করেছিলেন রাখি। যদিও সেই বিয়ে বেশি দিন টেকেনি। তিক্ত বিচ্ছেদ হয়েছিল প্রাক্তন দম্পতির। এর পর বয়সে ছোট আদিলের প্রেমে পড়েন রাখি।

Advertisement

ফাতিমা রাখি সাওয়ান্ত আদিল খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম