Logo
Logo
×

Advertisement

বিনোদন

স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ ছবি ফাঁস অরিজিৎ সিংয়ের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ০৬:৩৯ পিএম

স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ ছবি ফাঁস অরিজিৎ সিংয়ের

Advertisement

সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের অন্তরঙ্গ ছবি ফাঁস হয়েছে। এতে বেজায় চটেছেন শিল্পীর অনুরাগীদের একাংশ। 

হিন্দুস্তান চাইমসের এক প্রতিবেদনে বলা হয়, তারকা হলেও ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন অরিজিৎ সিং। সাদাসিধে জীবনযাপন করেন।

তবে নেটদুনিয়ায় হঠাৎ ফাঁস হয়েছে অরিজিতের ব্যক্তিগত মুহূর্ত। ছবিটি পোস্ট করা হয় অরজিতের ফ্যান ক্লাবের পক্ষ থেকে। সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্ট হওয়া মাত্রই তা ভাইরাল হয়। আর এটা মেনে নিতে পারেননি ভক্তরা। 

কেউ কেউ লিখেছেন- দয়া করে এ ধরনের ব্যক্তিগত ছবি পোস্ট করবেন না। 

কারো মন্তব্য- ব্যক্তিগত ছবি পোস্ট করা ভীষণভাবেই অনুচিত, দয়া করে ডিলিট করুন। 

ভাইরাল হওয়া ছবিতে স্ত্রী কোয়েল সিংয়ের গালে চুমো দিতে দেখা যাচ্ছে অরিজিতকে। তারকাদের ক্ষেত্রে এমন ছবি খুবই সাধারণ ঘটনা। তবে অরিজিৎ অন্য তারকাদের থেকে আলাদা। তিনি প্রচারবিমুখ। গায়কের পছন্দকে গুরুত্ব দিয়ে তার ব্যক্তিগত জীবনের এ ধরনের ছবি সামনে না আনার পক্ষে অনুরাগীরা।

Advertisement

অরিজিৎ সিং অন্তরঙ্গ ছবি ফাঁস

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম