Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পাঠানের বৃহস্পতি তুঙ্গে, ভক্তদের কৃতজ্ঞতা জানালেন শাহরুখ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩১ পিএম

পাঠানের বৃহস্পতি তুঙ্গে, ভক্তদের কৃতজ্ঞতা জানালেন শাহরুখ

Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের কামব্যাক ছবি পাঠান ২৫ জানুয়ারি মুক্তি পায়। মুক্তির দুই সপ্তাহ পেরিয়ে গেলেও পাঠান নিয়ে ভক্তদের উচ্ছ্বাস যেন থামছে না। দিন যত বাড়ছে সাথে একটার পর একটা রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করছে এই ছবি। এক কথায় বলতে গেলে- রমরমা ব্যবসা করছে সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’। 

জানা গেছে, শাহরুখ, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত ছবি ‘পাঠান’ ভারতে শুক্রবার সাড়ে ১৩ কোটি এবং শনিবার সাড়ে ২২ কোটি, রোববার সাড়ে ২৭ কোটি টাকা আয় করেছে।  সব মিলিয়ে ভারতে এখনো পর্যন্ত ৪১৪ কোটি টাকা আয় করেছে পাঠান সিনেমা।  পাঠানের এ সফলতার কারণ হিসেবে সংশ্লিষ্টরা মনে করছেন, প্রথমত প্রায় ৪ বছর পর পছন্দের অভিনেতা শাহরুখ খানকে পর্দায় দেখা গিয়েছে। তার ওপর ছবি প্রচারণা তুঙ্গে। ফলে এই ছবিতো জনপ্রিয় হবে এটিই স্বাভাবিক। শুধু তাই নয়, কলকাতায় এই ছবির সাফল্য উদযাপন করতে রাস্তায় নেমে পড়েছিলেন ছবি ভক্তরা।  

অন্যদিকে লন্ডনেও পাঠানের টি-শার্ট, হুডি বানিয়ে সাফল্য উদযাপন করা হয়েছে। ভক্তদের পাগলামি দেখে শাহরুখ ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন। ভক্তদের প্রতিটা উদযাপনের পোস্ট শেয়ার করেছেন বলিউডের এই কিং। কোনো কোনো পোস্টে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন আবার কতগুলো পোষ্টে ‘ভীষণ আনন্দ হচ্ছে’ বলে মন্তব্য করেছেন। বিশেষ করে কলকাতার ভক্তরা গাড়িতে মিছিল করে এবং পাঠানের স্লোগান দেয়- এ ছবি দেখে শাহরুখ লেখেন- ভাই এটা বাড়াবাড়ি হয়ে গেল।

Advertisement

পাঠানের বৃহস্পতি তুঙ্গে ভক্তদের কৃতজ্ঞতা জানালেন শাহরুখ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম