Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আমি এখন নন্দিতার ভক্ত: শুভ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৬ পিএম

আমি এখন নন্দিতার ভক্ত: শুভ

Advertisement

ঢালিউড তারকা আরিফিন শুভ অভিনীত ওয়েব ফিল্ম ‘উনিশ ২০’ মুক্তি পেয়েছে। বর্তমানে তার ক্রাস কে নিজেই জানালেন তিনি। তার এই ক্রাশ আর কেউ নয়, একজন গায়িকা। নন্দিতা নামের এই গায়িকার কণ্ঠে ‘বুলবুলি’ গানটি শোনার পর থেকেই তিনি আরিফিন শুভর ক্রাশ হয়ে আছেন বলে জানিয়েছেন তিনি।  

১৩ ফেব্রুয়ারি চরকিতে মুক্তি পায় মিজানুর রহমান আরিয়ান পরিচালিত উনিশ ২০। চরকি অরিজিনালস এই ওয়েব ফিল্মের মুক্তি উপলক্ষ্যে সহশিল্পী আফসান আরা বিন্দুর সঙ্গে প্রচারণায় অংশ নেন। সেখানেই তিনি বিন্দুর প্রশ্নের জবাবে তার এই মনের কথা জানান।
সেখানে ব্যক্তিগত অনেক প্রশ্নের উত্তর দেন আরিফিন শুভ। বিন্দুর পক্ষ থেকে ছুড়ে দেওয়া প্রশ্নটি ছিল— ক্রাশ কে? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, সংগীতশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতা তার ক্রাশ। কেন তার ওপর ক্রাশ খেয়েছেন, তাও জানালেন এই অভিনেতা।

বাংলার প্রথম সিজনের গান ‘বুলবুলি’তে কণ্ঠ দিয়েছিলেন নন্দিতা। আর এই গান শুনতে গিয়ে তার ওপর ক্রাশ খান তিনি। আরিফিন শুভ বলেন, ‘বুলবুলি গানটি নন্দিতা এত সুন্দরভাবে গেয়েছে যে তা দেখে আমি তার ওপর ক্রাশ খাই। তবে আমার কাছে ক্রাশ মানে এমন না যে আমি তাকে সঙ্গী হিসেবে দেখি।

শুভ জানালেন, তিনি এখন নন্দিতার কণ্ঠের ভক্ত। নিয়মিতই নন্দিতার গান শোনেন। তিনি বলেন, আমি নন্দিতার গান নিয়মিত শুনি। তার গান গাওয়ার দক্ষতা অসাধারণ।

 

Advertisement

আমি এখন নন্দিতার ভক্ত: শুভ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম