Logo
Logo
×

Advertisement

বিনোদন

দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন আলিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৩ এএম

দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন আলিয়া

Advertisement

সঞ্জয় লীলা বানশালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবিতে অভিনয়ের জন্য এ বছর সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন আলিয়া ভাট।

ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মাননা ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পান এ বলিউড অভিনেত্রী।

সোমবার (২০ ফ্রেব্রুয়ারি) মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। যেখানে হাজির হয়েছিলেন ইন্ডাস্ট্রির বড় বড় সব অভিনেতা-অভিনেত্রীরা।

বরুণ ধাওয়ান থেকে শুরু করে অনুপম খের, দুলকার সালমান, ঋষভ শেঠিসহ আরও অনেক তারকা উপস্থিত ছিলেন। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া ভাট ও রেখা। একসঙ্গে রেড কার্পেটে ক্যামেরাবন্দী হয়েছেন দুই তারকা।

গত বছর সঞ্জয় লীলা বানশালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন আলিয়া। অন্যদিকে রেখা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার অসামান্য অবদানের জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন।

রেখা আর আলিয়া একে অপরের মুখোমুখি হতেই জড়িয়ে ধরেন দুজনকে। সেইসঙ্গে আলিয়ার গালে হালকা চুম্বন দেন রেখা।

বলিউডের দুই সুন্দরীর হাতে দাদাসাহেব ফালকে পুরস্কার এক অন্য মাত্রা যোগ করেছে। উপস্থিত সাংবাদিকদের সামনে একসঙ্গে পোজ দিয়ে ছবি তুলেছেন দুজনে।সামনে আলিয়া ভাটকে করন জোহর পরিচালিত সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে দেখা যাবে।

Advertisement

গাঙ্গুবাই.

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম