Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শ্রীদেবী কখনোই চাননি জাহ্নবী অভিনয় করুক

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৩ পিএম

শ্রীদেবী কখনোই চাননি জাহ্নবী অভিনয় করুক

Advertisement

বলিউড সুপারস্টার শ্রীদেবীর কন্যা নতুন সেনসেশন জাহ্নবী কাপুর। ধড়ক ছবি দিয়ে অভিষেক। তারপরে একে একে হিট ছবি। প্রথম থেকেই লাইমলাইটের পাশাপশি ছিল সমালোচনা, মায়ের সঙ্গে তুলনাও।

সম্প্রতি মুম্বাইয়ে সংবাদ সংস্থার কাছে দেওয়া এক সাক্ষাৎকারে জাহ্নবী কাপুর জানালেন তার মায়ের অজানা কিছু কথা।

 

তার প্রথম ছবি মুক্তির আগেই দুবাইয়ের এক হোটেলের বাথটাবে রহস্যময় মৃত্যু হয় শ্রীদেবীর। এতে ভেঙে পড়েছিলেন জাহ্নবী।

 

মা তার খুব কাছের মানুষ। একাধিক অনুষ্ঠানে তিনি মায়ের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়েছেন। খাইয়ে দেওয়া থেকে ঘুম পাড়ানো- শ্রীদেবী ছিলেন একজন আদর্শ মা।

ইন্ডাস্ট্রির বড় নাম হয়েও শ্রীদেবী কখনো চাননি জাহ্নবী অভিনয় করুক। তার মতে, অভিনয়ের দক্ষতা জাহ্নবীর নেই।

১০ বছর আগে এক ম্যাগাজিনের ফটোশুটের জন্য মায়ের সঙ্গে ছিলেন দুই মেয়ে। শ্রীদেবী তখন জাহ্নবীকে ওয়্যাক্স করতে দেননি। গাউনের সঙ্গে হাতে লোম নিয়েই ফটোশুট করেছিলেন তিনি।

শ্রীদেবী খুবই কড়া শাসনে রাখতেন মেয়েদের। এমনকি মেয়েদের বাথরুমে ছিটকিনি রাখতে দেননি তিনি। তার ধারণা, মেয়েরা বাথরুমে গিয়ে ছেলেদের সঙ্গে গল্প করবে।

 

Advertisement

শ্রীদেবী জাহ্নবী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম