Logo
Logo
×

Advertisement

বিনোদন

সালমান ভাইকে আমার খুব ভয় লাগে: পাক অভিনেত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ১০:২৬ পিএম

সালমান ভাইকে আমার খুব ভয় লাগে: পাক অভিনেত্রী

Advertisement

পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। ২০১৭ সালে ‘হিন্দি মিডিয়াম’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল তার। এ সিনেমা দিয়ে ভারতে জনপ্রিয়তাও পেয়েছিলেন তিনি। 

পাকিস্তানি এই অভিনেত্রীর পুরোনো একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ২০১৫ সালের সেই ভিডিওতে বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানকে ‘অশালীন’ বলে সম্বোধন করেন তিনি। খবর হিন্দুস্তান টাইমস।

পাকিস্তানি টিভি শো ‘গুড মর্নিং জিন্দেগি’র একটি এপিসোডে হাজির হয়েছিলেন অভিনেত্রী সাবা। এটি ২০১৫ সালে প্রচারিত হয়। ওই শো-তে তাকে বলিউডের হৃতিক রোশন, ইমরান হাশমি, রণবীর কাপুর, রিতেশ দেশমুখ ও সালমান খানের সঙ্গে সিনেমার প্রস্তাব করা হলে তিনি প্রতিক্রিয়া জানিয়েছিলেন। 

সালমান খান প্রসঙ্গে পাকিস্তানি এই অভিনেত্রী বলেন, আমি সল্লু ভাইকে খুবই ভয় পাই। তিনি খুবই অশালীন একজন মানুষ। তার সঙ্গে কাজ করাটাও কঠিন। তিনি কোরিওগ্রাফারকে মোটেও অনুসরণ করেন না। তিনি তার নিজস্ব শৈলী উদ্ভাবন করেন। তার জনপ্রিয় ‘দাবাং’-এর হুক স্টেপ তার একটি প্রমাণ।

Advertisement

সালমান খান ভয় পাক অভিনেত্রী

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম