Logo
Logo
×

Advertisement

বিনোদন

জয়ের সঙ্গে ভিডিও কলে শাকিবের কথোপকথন, যা বললেন বুবলী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ০২:৪৯ এএম

জয়ের সঙ্গে ভিডিও কলে শাকিবের কথোপকথন, যা বললেন বুবলী

Advertisement

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান বর্তমানে অবস্থান করছেন মাসকোটে। শনিবার একটি অনুষ্ঠানে যাওয়ার আগে বড় ছেলে আব্রাহাম খান জয় ভিডিও কল দেন এ অভিনেতাকে। আর ছেলের সঙ্গে ভিডিও কলে কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে পোস্ট করেন শাকিব। যা মুহূর্তেই ভাইরাল হয়।

ভিডিওটি সোশ্যালে ছড়িয়ে পড়তেই সেটি নজর কাড়ে চিত্রনায়িকা শবনম বুবলীর। চিত্রনায়িকা অপু বিশ্বাসের ছেলে জয়ের সঙ্গে শাকিবের সেই ভিডিওটি নিজের ফেসবুক ভেরিফায়েড পেজ ও প্রোফাইলে শেয়ার করেছেন নায়কের ছোট ছেলে শেহজাদ খান বীরের মা অভিনেত্রী বুবলী।

এ চিত্রনায়িকা বীরের বাবা শাকিবের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘বাবারা তার সব সন্তানদের প্রতিই এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকুক। কারণ, একজন বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু, অভিভাবক ও উত্তম পথপ্রদর্শক।’ এর পর বুবলী আরও লেখেন, ‘ভালোবাসা ও শ্রদ্ধা শাকিব খান।’

এদিকে বুবলীর এই পোস্ট স্বাভাবিকভাবেই ইতিবাচক হিসেবে নিয়েছেন নেটিজেনরা। নানা রিঅ্যাকশনে ভরিয়ে দিচ্ছেন তারা। পাশাপাশি মন্তব্যের ঘরে প্রশংসাও করছেন অনেকে।

Advertisement

জয় শাকিব বুবলী

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম