Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘দখিন দুয়ারে’ জুটি বেঁধেছেন ফেরদৌস-শিমলা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০১:০২ পিএম

‘দখিন দুয়ারে’ জুটি বেঁধেছেন ফেরদৌস-শিমলা

Advertisement

নতুন একটি সিনেমায় সম্প্রতি জুটি বেঁধেছেন চিত্রনায়ক ফেরদৌস ও ‘ম্যাডাম ফুলি’খ্যাত চিত্রনায়িকা শিমলা। সিনেমার নাম ‘দখিন দুয়ার’। এর আগে এ দুই অভিনয়শিল্পী দুটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন। 

‘দখিন দুয়ার’ নামে এ সিনেমাটি পরিচালনা করছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। পদ্মাপাড়ের মানুষের জীবন, জীবনের টানাপোড়েনের গল্প নিয়ে এ সিনেমার গল্প। এতে চিত্রনায়ক ফেরদৌসকে নৌকা ব্যবসায়ী হিসাবে দেখা যাবে। আর তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন শিমলা। 

এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, “সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের ‘গঙ্গাযাত্রা’, ‘অন্তর্ধান’ সিনেমাতে কাজ করেছি। দুটি সিনেমাই প্রশংসিত হয় এবং একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। নতুন সিনেমার গল্প আমার ভালোলাগায় কাজটা করতে রাজি হয়েছি। এখন পর্যন্ত যে কদিন কাজ করেছি, বেশ ভালো লেগেছে। আশা করছি, এ সিনেমায় পদ্মাপাড়ের মানুষের জীববৈচিত্র্য সুন্দরভাবে উঠে আসবে। দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’ 

এ সিনেমা ছাড়াও ফেরদৌসের হাতে আছে প্রায় হাফডজন সিনেমার কাজ। এর মধ্যে কলকাতার দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আছেন তিনি।

Advertisement

শিমলা ফেরদৌস

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম