Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শাকিব খানের মনোরঞ্জনের বড় অঙ্কের খরচ দিতে হতো প্রযোজককে!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৩:২২ পিএম

শাকিব খানের মনোরঞ্জনের বড় অঙ্কের খরচ দিতে হতো প্রযোজককে!

Advertisement

ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। সহপ্রযোজককে ধর্ষণ এবং প্রযোজককে দিয়ে পতিতা ম্যানেজ করার অভিযোগে তোলপাড় সিনেপাড়া। এমন অভিযোগ করেছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিসহ চারটি সংগঠনে লিখিত অভিযোগ করেছেন তিনি।

২০১৭ সালে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার চিত্রায়ণের সময় শাকিব খানের বিভিন্ন কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে প্রযোজক রহমত উল্লাহ অভিযোগ করেন। 

অভিযোগপত্রে দাবি করা হয়, শুটের সময় শাকিবকে নিয়মিত পতিতালয়ে নিয়ে যেতে হতো, আর তা না হলে তার হোটেল কক্ষে অস্ট্রেলিয়ান যৌনকর্মীদের নিয়ে আসতে হতো। বিষয়টি ছিল প্রতিদিনের রুটিন। কখনো কখনো একাধিকবার। এসব যৌনকর্মীর মোটা অঙ্কের পারিশ্রমিক আমাদেরই দিতে হতো। 

এমন অভিযোগের একদিন না পেরোতেই সিনেমাটি সম্পন্ন করার আশ্বাস দিয়ে মীমাংসা করতে চেয়েছেন শাকিব খান। এ নিয়ে বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রযোজকের সঙ্গে বসেছিলেন শাকিব। তাদের মধ্যস্থতায় ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু। 

Advertisement

ধর্ষণ শাকিব খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম