Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রাজের ৩ সিনেমার পোস্টার দেখে কী যে আনন্দ হয়েছিল: পরীমনি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ০৩:৩৮ পিএম

রাজের ৩ সিনেমার পোস্টার দেখে কী যে আনন্দ হয়েছিল: পরীমনি

Advertisement

সম্প্রতি একটি ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পেয়েছে আলোচিত তিন সিনেমা। এর মধ্যে দুটি সিনেমা 'হাওয়া' ও 'দামাল'-এ আছেন সময়ের আলোচিত নায়ক শরিফুল রাজ।

চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফরম আইস্ক্রিনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বামী রাজের এ দুটি সিনেমা ও আগামীতে মুক্তির অপেক্ষায় থাকা 'রক্তজবা' সিনেমার পোস্টার একসঙ্গে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন পরীমনি।

রাজ-পরী পোস্টারগুলোর সামনে দাঁড়িয়ে তুলেছেন ছবি। ছবিটি শেয়ার করে পরীমনি শুভকামনা জানিয়েছেন স্বামী রাজকে।

পরীমনি বলেন, সেদিন অনুষ্ঠানে গিয়ে আসলে অনেক ভালো লেগেছিল। আমার স্বামী রাজের তিনটি সিনেমার পোস্টার দেখে কী যে আনন্দ হয়েছিল সেটি বোঝাতে পারব না। আনন্দে চোখে পানি চলে এসেছিল। সত্যি দারুণ মুহূর্ত ছিল।
 

Advertisement

রাজ পরীমনি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম