Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রহমত উল্লাহর বিরুদ্ধে শাকিব খানের আরেক মামলা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ০২:৩২ পিএম

রহমত উল্লাহর বিরুদ্ধে শাকিব খানের আরেক মামলা

Advertisement

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান। 

সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে এ মামলা করেন। ট্রাইব্যুনাল মামলাটি গ্রহণ করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে আসেন তিনি।

এর আগে গত ২৩ মার্চ রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে সাইবার ট্রাইব্যুনালে গিয়েছিলেন শাকিব। তখন আদালত তাকে মামলা করার জন্য আজ যাওয়ার জন্য বলেন।

এছাড়া ওই দিন (২৩ মার্চ) চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে রহমত উল্লাহর বিরুদ্ধে আদালতে মামলা করেন শাকিব।

Advertisement

শাকিব খান মামলা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম