Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কারিনার বদলে পূজাকে পছন্দ সালমানের

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ০২:৪৪ পিএম

কারিনার বদলে পূজাকে পছন্দ সালমানের

Advertisement

বলিউড সেনসেশন কারিনা কাপুর ও সুপারস্টার সালমান খান অভিনীত ছবি ‘বজরঙ্গি ভাইজান’ ২০১৫ সালে মুক্তি পায়। ব্যবসায়িক সাফল্যের নিরিখে হিন্দি সিনেমার ইতিহাসে নজির গড়েছিল এটি। প্রায় ৩০০ কোটি টাকার ব্যবসা করেছিল এ সিনেমা।  

পরে সিনেমাটির দ্বিতীয় পর্ব আসার গুঞ্জন উঠেছিল ২০২১ সালে। তবে আগের ছবিতে কারিনা ও সালমানের জুটি ভালোবাসা পেয়েছিল দর্শক মহলে। 

এবার শোনা গেল, সেই ছবি থেকেই নাকি বাদ পড়লেন কারিনা। সেই জায়গায় দেখা যাবে দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে।
       
শোনা যাচ্ছে, ছবির নামও নাকি বদলে ফেলা হচ্ছে। নতুন নাম করা হচ্ছে, ‘পবনপুত্র ভাইজান’। 

একটি সূত্রের বরাতে বলিউড হাঙ্গামা জানায়, কারিনা কাপুরের জায়গায় পূজা হেগড়েকে নিতে চান সালমান খান। তবে কারিনার করা চরিত্রে নাকি নতুন চরিত্রে পূজা অভিনয় করবেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দক্ষিণী ছবিতে একের পর এক হিট দিয়েছেন পূজা। এই ঈদে সালমান খানের বিপরীতে তার ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি মুক্তি পেতে চলেছে। 

Advertisement

কারিনা পূজা পছন্দ সালমান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম