Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ছয় বছর পর একসঙ্গে অপূর্ব ও তারিন জাহান

Advertisement

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০১:৩১ এএম

ছয় বছর পর একসঙ্গে অপূর্ব ও তারিন জাহান

Advertisement

দীর্ঘ ছয় বছর পর আবারো জুটি বেঁধে নতুন একটি নাটকে অভিনয় করছেন জনপ্রিয় অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব ও তারিন জাহান। নাটকের নাম ‘প্রিয় পরিবার’। 

এটি ঈদের জন্য নির্মিত হচ্ছে। রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও পরিচালনা করেছেন রুবেল হাসান। ২ এপ্রিল থেকে রাজধানীর উত্তরায় এ নাটকের শুটিং শুরু হয়েছে। নির্মাতা জানিয়েছেন, নাটকে অপূর্ব ও তারিনকে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। তাও বৃদ্ধ বয়সি চরিত্রে। 

দীর্ঘদিন পর অপূর্বর সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে তারিন জাহান বলেন, মূলত গল্পটা ভালো লাগার কারণেই এ নাটকে অভিনয় করা। রুবেলের সঙ্গে এটা আমার প্রথম কাজ। অনেক যত্ন নিয়ে, বুঝে শুনে কাজটি করেছেন। 

নাটকের অপূর্ব ও আমার সন্তান চরিত্রে যারা অভিনয় করছেন, মনে হচ্ছিল ওরা আমাদেরই পরিবারের। প্রত্যেকেই যার যার চরিত্রের ভেতরে ঢুকেই অভিনয় করার চেষ্টা করছে। 

বিশেষত আমি অপূর্বর কথা বলব। সে এই সময়ে ভার্সেটাইল চরিত্রে নিজেকে যথাযথভাবে উপস্থাপনের চেষ্টা করছে। চরিত্রটি শতভাগ ফুটিয়ে তোলার জন্য সারাদিন একা একা থেকে চরিত্রের মধ্যেই ডুবে থাকার চেষ্টা করছে, যাতে মুড নষ্ট না হয়। 

মূল কথা আমরা প্রত্যেকেই গল্পটা, যার যার চরিত্র নিজের মধ্যে ধারণ করেই অভিনয় করার চেষ্টা করছি। আশা করছি ভালো লাগবে দর্শকের। 

অপূর্ব বলেন, অর্ধযুগেরও বেশি সময় পর তারিন আপার সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করছি। তিনি নাটকে থাকা, পাশে থাকা মানেই হচ্ছে আমাদের প্রত্যেকের জন্যই ভালোলাগার। দীর্ঘদিন পর আবারো তার সঙ্গে কাজ করতে গিয়ে আরও নতুন কিছু শিখছি। আমরা সবাই ভীষণ আশাবাদী নাটকটি নিয়ে।

নির্মাতা জানিয়েছেন, নাটকটি আগামী ঈদে ‘ক্লাব এন্টারটেইনম্যান্ট’ নামে একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

Advertisement

তারিন অপূর্ব

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম