Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সাবেক স্বামীর নতুন প্রেম নিয়ে যা বললেন সামান্থা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০৯:০৭ পিএম

সাবেক স্বামীর নতুন প্রেম নিয়ে যা বললেন সামান্থা

Advertisement

সাত বছর চুটিয়ে প্রেম করে নাগা চৈতন্য আক্কিনেনিকে ২০১৭ সালে বিয়ে করেন সামান্তা রুথ প্রভু। বিয়ের পর স্বামীর পদবি যুক্ত করে নিজের নাম সামান্তা আক্কেনেনি রাখেন ভারতের তামিলনাড়ুতে বেড়ে ওঠা এই অভিনেত্রী। 

কিন্তু তাদের ভালোবাসার সংসার টেকেনি বেশি দিন। চতুর্থ বিবাহবার্ষিকীর ঠিক আগেই ২০২১ সালের অক্টোবরে সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেদের বিবাহবিচ্ছেদের খবর জানান নাগা চৈতন্য ও সামান্থা। 

সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর বলিউড অভিনেত্রী শোভিতা ধুলিপালার প্রেমে মজেছেন নাগা চৈতন্য। গত বছর থেকে তাদের প্রেমের খবর সরগরম বলিপাড়া। 

সম্প্রতি লন্ডনেও নাকি একে অপরের সঙ্গে ডেটিংয়ে গিয়েছিলেন নাগা চৈতন্য ও শোভিতা। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়তেই তা সরিয়ে নেওয়া হয়। কোনো কিছুই চোখ এড়ায়নি সামান্থার।

সাবেক স্বামীর নতুন প্রেম নিয়ে সামান্থা বলেন, আমার এতে একেবারেই কিছু যায় আসে না। কে কার সঙ্গে প্রেম করল, তাতে আমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমি শুধু এটুকুই বলতে পারি, যারা ভালোবাসার মর্ম বোঝে না তারা ভবিষ্যতে দুঃখই পাবেন। তিনি যতজনের সঙ্গেই প্রেম করেন না কেন!

সামান্থা আরও বলেন, ও যদি নিজের আচরণ শোধরাতে পারে আর মেয়েটিকে যদি দুঃখ না দেয়, তাহলেই ভালো।

Advertisement

সাবেক স্বামী নতুন প্রেম যা বলেন সামান্থা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম