Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

দেশের কোন নায়ককেই ফলো করি না: জায়েদ খান  

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ০৩:৫০ পিএম

দেশের কোন নায়ককেই ফলো করি না: জায়েদ খান  

Advertisement

নায়ক জায়েদ খান সিনেমা জগতে যতটা পরিচিতি পেয়েছেন, তার থেকে বেশি পরিচিতি পেয়েছেন এফডিসির সর্বশেষ সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নিপুণ আক্তার। সে নির্বাচনের ফলের দ্বন্দ্ব নিয়ে আদালত পর্যন্ত গড়ায়। পরে আদালতে নিপুণের কাছে হেরে যান জায়েদ খান। 

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এ নায়ক। কোন নায়ককে পছন্দ করেন এমন প্রশ্নে জায়েদ খান বলেন, কোন নায়কের সঙ্গে আমার মিল আছে তা আমি জানি না। দেশের কোন নায়ককে আমি পছন্দ করিনা। তবে সালমান খানকে আমি অনুসরণ করি। তাকে আমার ভাল লাগে।

বিশেষ করে তার জীবনযাত্রাটা আমার কাছে ভাল লাগে। তার (সালমান) মানুষকে হেল্প করার মন মানসিকতা এটা আমাকে উৎসাহিত করে।শুধু তাই নয়. তার ইনকামের একটা অংশ অটিস্টিক বাচ্চাদের জন্য দেওয়া। এটা খুবুই ভাল লাগে। তার ড্রেসআপ আমার পছন্দ। দেশের কোন নায়ককে অনুসরণ করার জন্য আমার মন টানে না।  

বিয়ে প্রসঙ্গে জায়েদ বলেন, হিরোদের মধ্যে আমি এখন একমাত্র ব্যাচেলর। মেয়েরা আমাকে নিয়ে লং ড্রাইভে যেতে চায়। আমার সান্নিধ্য চায়। আমাকে বিয়ে করতে চায়। 

কখন বিয়ে করছেন এমন প্রশ্ন বলেন, এটা আমি চাইলেই তো হবে না । কপালে যেদিন লেখা আছে সেদিন হবে।

 
 

Advertisement

জায়েদ খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম