Logo
Logo
×

Advertisement

বিনোদন

ক্ষতিগ্রস্ত ২৫ নারী ব্যবসায়ীকে সহযোগিতা করবেন সানাই মাহবুব

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ১২:৩৪ পিএম

ক্ষতিগ্রস্ত ২৫ নারী ব্যবসায়ীকে সহযোগিতা করবেন সানাই মাহবুব

Advertisement

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়েছেন মার্কেট ব্যবসায়ীরা। দোকানে ব্যবসায়ীদের এই বিশাল ক্ষতিতে শোকাহত পুরো দেশ।
এর পর থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পরিবারের পাশে দাঁড়াতে ইতোমধ্যে অনেকে এগিয়ে এসেছেন। সরকারি-বেসরকারি সংগঠন ছাড়াও সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষ থেকে শোবিজের তারকারাও এগিয়ে আসছেন। এবার এই কাতারে নাম লেখালেন আলোচিত মডেল সানাই মাহবুব।

এ মডেল ক্ষতিগ্রস্ত ২৫ নারী ব্যবসায়ীকে নিজ সামর্থ্যানুযায়ী সাহায্য করতে চান বলে জানিয়েছেন। শনিবার সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিভায়েড পেজে এক স্ট্যাটাসে এমনটি জানিয়েছেন তিনি।

সানাই মাহবুব লেখেন, আসসালামু আলাইকুম। মানুষ মানুষের জন্য, মানুষের বিপদে মানুষই দাঁড়াবে। বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৫ নারী ব্যবসায়ী, হ্যাঁ, নারী উদ্যোক্তাদের আমি আমার সামর্থ্যানুযায়ী সাহায্য করতে চাই। দয়া করে নারী ব্যবসায়ীরা আমার পেজের ইনবক্সে নক করুন। আমি আমার ক্ষুদ্র প্রয়াসে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম।’

নারী ব্যবসায়ীদের সাহায্য করার কারণও জানিয়েছেন আলোচিত এ মডেল। এ বিষয়ে তিনি লেখেন, ‘নারীরা অসহায়। প্রতি পদে পদে যে বাধা নারীদের জীবনে আসে, সেটা আর নতুন করে বলার কিছুই নেই। এই দুঃসময়ে তাদের একটু সাহায্য করতে পারলে নিজেকে ধন্য মনে করব। আপু কিংবা ভাবি, দয়া করে এই পেজের ইনবক্সে যোগাযোগ করুন।’

 

Advertisement

সানায় মাহবুব

Advertisement

আরও পড়ুন

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম