Logo
Logo
×

Advertisement

বিনোদন

অনুরোধ রাখতে প্রথমবার গান গাইলেন হিমি

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩, ০১:৪১ পিএম

অনুরোধ রাখতে প্রথমবার গান গাইলেন হিমি

Advertisement

অভিনেত্রী হিসাবেই পরিচিত জান্নাতুল ফেরদৌস হিমি। এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকার প্রায় শীর্ষে অবস্থান করছেন। তবে তার আরও একটি গুণ রয়েছে। গানেও আছে তার অবাধ দখল। আর তাইতো পারিচালক মাহিন আওলাদের অনুরোধে প্রথমবার গান গাইলেন তিনি। 

এবারের ঈদুল ফিতরের চাঁদ রাতে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে মাহিন আওলাদের পরিচালনায় হিমি এবং নিলয় অভিনীত নাটক ‘পরান পাখি’। এ নাটকেই বিশেষ গানে কণ্ঠ দিয়েছেন হিমি। তার সহশিল্পী আভরাল সাহির। 

‘পরান পাখি’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির। 

হিমি বলেন, ছোটবেলা থেকে গান শিখলেও কখনো মূলধারায় গান গাওয়া হয়ে ওঠেনি। অভিনয়ের দিকেই মনোযোগ ছিল বেশি। তবে এবার পারিচালক মাহিন আওলাদ ভাই এমনভাবে অনুরোধ করলেন যে, গান গাইতেই হলো। গানটির কথা, সুর ও সংগীত অসাধারণ হয়েছে। আমি আশা করছি সবার ভালো লাগবে গানটি।

Advertisement

হিমি গান

Advertisement

আরও পড়ুন

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম