Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মুক্তির দিনে সালমানের ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবির আয় কত?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩, ০৩:২০ এএম

মুক্তির দিনে সালমানের ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবির আয় কত?

Advertisement

চার বছর পর ঈদে মুক্তি পেল বলিউড ভাইজান সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমা। তাই প্রত্যাশা ছিল বিশাল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারল না সিনেমাটি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবার মুক্তির দিনে ভারতীয় বক্স অফিস থেকে ১৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। যা আপাতদৃষ্টিতে খুব খারাপ না হলেও, সালমানের সিনেমা হিসেবে (তাও আবার ঈদ রিলিজ) খানিক হতাশাজনক তো বটেই।

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ এক টুইটে জানান, সিনেমা প্রথম দিনে ১৫ কোটি ৮১ লাখ কোটি রুপি আয় করেছে।

সালমানের ঈদ রিলিজের মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছিল ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ভারত’ (মুক্তির দিনে ৪১ কোটি) সিনেমাটি।

Advertisement

কিসি কা ভাই কিসি কা জান সালমান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম