Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রেস্তোরাঁয় ঢুকতে না দেওয়ায় ঝগড়ায় জড়ালেন উরফি! (ভিডিও)

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ১১:২৪ এএম

রেস্তোরাঁয় ঢুকতে না দেওয়ায় ঝগড়ায় জড়ালেন উরফি! (ভিডিও)

Advertisement

পোশাকের কারণেই সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন উরফি জাভেদ। ছোট পোশাক নিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। 

খুন, ধর্ষণের হুমকিও পেয়েছেন। অনেক সময় আবার পরিস্থিতি বিশেষে ক্ষমা চাইতেও বাধ্য হয়েছেন এই পোশাক শৌখিনী। 

এবার পোশাকের কারণেই নাকি রেস্তোরাঁয় ঢুকতে দেওয়া হলো না উরফিকে। 

একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানেই দেখা যাচ্ছে— গাড়ি থেকে নেমে একটি রেস্তোরাঁয় ঢুকলেন তিনি। সেখানেই জায়গা দেওয়া হলো না উরফিকে, সরাসরি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে ঝগড়ায় জড়ান তিনি।

এর আগেও মুম্বাইতে বাড়ি ভাড়া পাচ্ছিলেন না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এবার রেস্তোরাঁয় নিষিদ্ধ তিনি! 

Advertisement

উরফি জাভেদ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম