Logo
Logo
×

Advertisement

বিনোদন

যে কারণে হাউমাউ করে কাঁদলেন অপু-জয়ের সিনেমার পরিচালক

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ১০:৪৪ এএম

যে কারণে হাউমাউ করে কাঁদলেন অপু-জয়ের সিনেমার পরিচালক

Advertisement

এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে আটটি সিনেমা। এর মধ্যে অপু বিশ্বাস ও জয় চৌধুরীর ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটিও রয়েছে। খুব বেশি হলে মুক্তি পায়নি সিনেমাটি। মাত্র ৯টি হলে মুক্তি পেয়েছে। যদিও ছবির নায়ক জয় চৌধুরী ঈদের আগে বলেছিলেন— দেশের সব জেলা শিল্পকলা একাডেমিতে সিনেমাটি দেখানো হবে। তার বাস্তব প্রতিফলন ঘটেনি।

পর্দায় প্রেমময় বাঁশির সুরে জয় চৌধুরী আর অপু বিশ্বাসকে প্রেমের সুতোয় বাঁধলেন যে পরিচালক-প্রযোজক, মুক্তির পর থেকে তিনিই এখন কেঁদে বুক ভাসাচ্ছেন।  

পাঁচ দিনের মাথায় খবর নিয়ে জানা গেছে, ঈদে অন্য আট ছবির মধ্যে ছবিটির বাণিজ্যিক অবস্থান রয়েছে ৮ নম্বরে। সপ্তাহ ঘোরার আগেই বলা যায় সুপার ফ্লপ।

‘প্রেম প্রীতির বন্ধন’ একটি বড় বাজেটের ছবি। খরচ হয়েছে ১ কোটি ৬২ লাখ টাকার মতো। যার গানগুলোর পেছনেই গেছে ৬০ লাখের বেশি। আর এখন পর্যন্ত টাকা উঠেছে মাত্র ৫ লাখ! 

সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, অপু-জয়ের সিনেমাটি এখন চরম লোকসানের মুখে! আর সে কারণে হাউমাউ করে কেঁদেছেন প্রযোজক ও পরিচালক সোলায়মান আলী লেবু।  এ পরিচালক সবাইকে আহ্বান জানালেন তার সিনেমাটি দেখার। 

উল্লেখ্য, ‘প্রেম প্রীতির বন্ধন’র মধ্য দিয়ে প্রথমবার পর্দায় জুটি হয়েছেন অপু-জয়। এতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, জাদু আজাদসহ অনেকে।
 

Advertisement

অপু জয়

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম