Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

দয়া করে এমন খবর আর ছড়াবেন না: ঐশ্বরিয়া রাই

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ০১:২১ পিএম

দয়া করে এমন খবর আর ছড়াবেন না: ঐশ্বরিয়া রাই

Advertisement

অভিষেক-ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যাকে নিয়ে প্রায়ই ভুয়া খবর ছড়ানো হয়। সম্প্রতি আরাধ্যার স্বাস্থ্য নিয়েও ছড়ানো হয় একটি ভুয়া খবর। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে।  

এ নিয়ে এতদিন চুপ করে ছিলেন ঐশ্বরিয়া রাই। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। সেখানে বিষয়টিকে অপ্রয়োজনীয় এবং সংবেদনশীল বলে অভিহিত করেন এ অভিনেত্রী।

ঐশ্বরিয়া বলেন, আমি আশা করি সংবাদমাধ্যমগুলো এ ধরনের ভুয়া খবর প্রচার করবে না। নেতিবাচক খবর প্রচার না করার জন্য ধন্যবাদ। মিথ্যা সংবাদ অপ্রয়োজনীয় এবং সংবেদনশীল। দয়া করে এমন খবর আর ছড়াবেন না।   

২০০৭ সালে সাত পাকে বাঁধা পড়েন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া। ২০১১ সালে তাদের সন্তান আরাধ্যার জন্ম হয়। ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের ১১ বছরের ছাত্রী আরাধ্যাকে প্রায়ই একাধিক ‘হাই প্রোফাইল’ অনুষ্ঠানে তার বাবা-মায়ের সঙ্গে দেখতে পাওয়া যায়। সম্প্রতি তাকে মুম্বাইয়ে ‘নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর তারকা খচিত উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গিয়েছিল।

 

Advertisement

ঐশীরিয়া বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম