Logo
Logo
×

Advertisement

বিনোদন

আমার মেয়েকে প্রায় হারিয়েই ফেলেছিলাম: প্রিয়াংকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ১০:২৪ এএম

আমার মেয়েকে প্রায় হারিয়েই ফেলেছিলাম: প্রিয়াংকা

Advertisement

গত বছর জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে সন্তান নেন নিক জোনাস ও প্রিয়াংকা। তবে জন্মের পর নিজের মেয়েকে সবার আড়ালেই রেখেছিলেন ‘দেশি গার্ল’। 

এই তারকা জুটি তাদের সন্তানের নাম পর্যন্ত প্রকাশ্যে আনছিলেন না তার জন্মের পর। মালতির জন্মের প্রায় এক বছর পর একটি ইভেন্টে শিশুটির মুখ দেখান তারা। খবর জি নিউজের।

প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাসের মেয়ে মালতি মেরি চোপড়া জোনাস সময়ের আগেই জন্মেছিল। প্রিম্যাচিউর হওয়ার জন্য নাকি নানা সমস্যা দেখা দিয়েছিল ওই সময়। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনটাই জানালেন অভিনেত্রী। প্রিয়াংকা সেই সাক্ষাৎকারে বলেন, আমার জীবনের সবচেয়ে কঠিন সময়টা তখন ছিল, যখন আমি আমার মেয়েকে প্রায় হারিয়ে ফেলেছিলাম।

তিনি আরও বলেন, আমি খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিলাম যে ভয় পাওয়ার বা দুর্বল হওয়ার মতো সময় আমার নেই। কারণ আমাকে মা হিসেবে শক্তিশালী হয়ে উঠতে হয়েছিল। আমি তাকে প্রতিটি মুহূর্তে অনুভব করাতে চেয়েছিলাম যে, সে একা নয়, আমরা তার পাশে আছি।

Advertisement

প্রিয়াংকা নিক

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম